ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন মিউনিখ কোচ Logo জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান Logo এবার কক্সবাজারে হোটেলে আগুন, ৩০০ পর্যটকের মধ্যে আতঙ্ক-হুড়োহুড়ি Logo দিল্লিতে এসআইআর বিরোধী বিক্ষোভে নেমে আটক শতাধিক Logo বাজারে বাড়ছে শীতের আগাম সবজি, দাম এখনো চড়া Logo স্টেট ব্যাংক অব ইনডিয়ায় সাইবার হামলা, ৪ হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে Logo ‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’ Logo নতুন করে বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা কঠোর করছে ফ্রান্স Logo সাইবার হামলায় অচল ছিল উত্তর কোরিয়ার সরকারি ওয়েবসাইট Logo পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথম জয়ের গল্প লিখল ফর্টিস এফসি

দ্বিপাক্ষীক সিরিজ খেলতে প্রথমবারের মত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল

দ্বিপাক্ষীক সিরিজ খেলতে প্রথমবারের মত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নারী চ্যাম্পিয়নশিপের পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামের (২০২৫-২০২৯ চক্র) সূচি ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি ওয়েবসাইটে প্রকাশিত ঐ সূচিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়াও ভারত ও পাকিস্তান সফর করবে টাইগ্রেসরা।

এছাড়া ২০২৫-২০২৯ চক্রে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।

চার বছরের এই চক্রে দেশ-বিদেশ মিলিয়ে দ্বিপাক্ষিক সিরিজে ২৭টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

২০২৬ সালের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। ঐ সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। এর আগে ২০২০ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলো বাংলাদেশ।২০২৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষেও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

আসন্ন চক্রে ১১ দলের মধ্যে তিন ফরম্যাট মিলিয়ে ৪শর বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফিউচার ট্যুর প্রোগ্রামের বাইরেও ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে।চলতি চক্রে এখনও দু’টি সিরিজ বাকি আছে বাংলাদেশের। এই মাসের শেষে দেশের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

এরপর জানুয়ারি-ফেব্রুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। প্রথমবারের মত ক্যারিবীয়ান মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে তারা।

জনপ্রিয়

অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন মিউনিখ কোচ

দ্বিপাক্ষীক সিরিজ খেলতে প্রথমবারের মত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল

প্রকাশিত ১০:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪