ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় মেঘনায় ট্রলারডুবি: নিহত একজন, নিখোঁজ ৪ Logo কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর Logo নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও নবীনবরণ Logo কামরাঙ্গীরচরে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার Logo অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার Logo আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি হান্নান মাসউদকে ঘিরে উত্তেজনা, হাতাহাতি Logo শ্রীপুরে সন্তানদের সামনে নারীকে ধর্ষণ, ২ ব্যক্তি আটক Logo বিকাশ, রবিসহ পাঁচ প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন Logo শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ Logo যৌন নির্যাতনের দায়ে প্রযোজকের ১৫ বছরের কারাদণ্ড

নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও নবীনবরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নীলফামারী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির** আত্মপ্রকাশ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেট সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নীলফামারী জেলার প্রাক্তন, বর্তমান ও নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচে নীলফামারী জেলা থেকে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিকতার সঙ্গে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা। এ সময় নবীন ও পুরোনো শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি ও মতবিনিময় হয়। পাশাপাশি নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জান্নাতুল ফিরদৌস নিশি। তিনি বলেন, ‘নিজের জেলার একঝাঁক মানুষের সঙ্গে একসঙ্গে বসতে পেরে এবং এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। আমি চাই, এ ধরনের আয়োজন আমাদের মধ্যে বারবার হোক। সামনে আমরা এর চেয়েও বড় পরিসরে আরও অনেক আয়োজন করব, ইনশাআল্লাহ।’

আয়োজকেরা জানান, নীলফামারী জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ তৈরি এবং জেলার শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যেই এ সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাদের সঙ্গে সিনিয়রদের পরিচিতি তৈরির উদ্দেশ্যে নবীনবরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নীলফামারী জেলার বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীনদের বরণ ও পরিচিতি পর্বের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় মেঘনায় ট্রলারডুবি: নিহত একজন, নিখোঁজ ৪

নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও নবীনবরণ

প্রকাশিত ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬