ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo একসাথে আত্মহত্যার সিদ্ধান্ত, প্রেমিক যমুনায় ঝাঁপ দিতেই হাঁটা ধরলেন প্রেমিকা! Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল Logo বর্ষায় কেমন হবে বিয়ের সাজ? Logo জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ Logo ‘দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড’: ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়া হত্যার সেই মেজর মোজাফফর Logo শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি শিবির সভাপতি Logo রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার Logo ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির তিন ছাত্রনেতা Logo জাবিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার তরুণ সংগঠকদের Logo শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কুবিতে সেমিনার

ভারতের যেসব জায়গায় পর্যটকদের থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি

ভ্রমণ করতে কে না পছন্দ করে? অনেকেই প্রতি মাসে, কোনও না কোনও অজুহাতে, বেরিয়ে পড়ে। তবে যখন কোথাও থাকা বা খাওয়ার কথা আসে, অনেক সময় লোকেরা ব্যয়বহুল হোটেলের কারণে তাদের ভ্রমণের পরিকল্পনা বাতিল করে। আপনিও যদি এইরকম কিছু ভেবে আপনার প্ল্যান বাতিল করেন, তাহলে এই সেরা বিকল্পটি জেনে নিন। 

ভারতের এমন কিছু জায়গা রয়েছে, যেখানে বসবাস থেকে খাওয়া-দাওয়া একেবারে বিনামূল্যে। ফলে এই সুন্দর জায়গাগুলো ঘুরে আসতে পারেন। কোন কোন জায়গায় থাকা, খাওয়া বিনামূল্যে জেনে নিন।

মনিকরণ সাহিব : হিমাচল বরাবরই প্রিয় ভ্রমণ গন্তব্য। স্থানীয় লোকজনের পাশাপাশি বিপুল সংখ্যক বিদেশিও এখানে বেড়াতে যান। এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আপনি যদি হিমাচল যান, তাহলে অবশ্যই গুরুদুয়ারা মনিকরণ সাহিব দেখবেন। এখানে থাকা এবং খাবারের জন্য ভাল সুবিধা পাবেন এবং আপনাকে কোনও টাকা দিতে হবে না।

ভারত হেরিটেজ সার্ভিসেস : ভারত হেরিটেজ সার্ভিসেসকে ঋষিকেশের সেরা জায়গাগুলোর মধ্যে একটি বলে গণ্য করা হয়। মানুষ এখানে আসে শান্তিপূর্ণ পরিবেশে সময় কাটাতে। বিশেষ ব্যাপার হলো, এখানে থাকা এবং খাওয়া-দাওয়া একদম ফ্রি। তবে, এর বিনিময়ে আপনাকে কিছু স্বেচ্ছাসেবক কাজ করতে হবে। এখানে আপনি ঋষিকেশের মন্দিরগুলি দেখতে পারবেন।

পরমার্থ নিকেতন : পরমার্থ নিকেতনকেও ঋষিকেশের সুন্দর আশ্রম হিসেবে গণ্য করা হয়। এই জায়গাটি গঙ্গা আরতির জন্য পরিচিত। এখানে কোনও ধর্মীয় কাজে এলে বিনা পয়সায় থাকতে পারবেন। এখানে আপনাকে খাবার এবং পানীয়ের জন্যও অর্থ দিতে হবে না।

রামনাশ্রম : উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতেও বিনামূল্যে থেকে নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ রয়েছে। তামিলনাড়ুতে বেড়াতে গেলে অবশ্যই রামনাশ্রমে যান। এখানেও আপনার থাকা-খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে।

জনপ্রিয়

একসাথে আত্মহত্যার সিদ্ধান্ত, প্রেমিক যমুনায় ঝাঁপ দিতেই হাঁটা ধরলেন প্রেমিকা!

ভারতের যেসব জায়গায় পর্যটকদের থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি

প্রকাশিত ০৭:৫০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪