ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চির বসন্তহীন বাংলাদেশের রাজনীতি Logo শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ Logo বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস: রাশেদ খাঁন Logo ১৭ বছরের ক্ষুধা মেটাতে বেপরোয়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সচিব কামরুজ্জামান Logo বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল চীনা দূতাবাস Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. মো. আব্দুস সোবাহান Logo ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন Logo বাবা ডাক্তারকে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু Logo মুখ থুবড়ে পড়ল নারায়ণগঞ্জের দেড়শ কারখানা, নেপথ্যে কী? Logo জুলাইকে বাঁচিয়ে রাখতে একের পর এক বই লিখছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রুদ্র

ঐক্য সৃষ্টি করতে গিয়ে বাকশাল কায়েম করা যাবে না: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ঐক্য করতে গিয়ে আবারও নতুন করে বাকশাল করে ফেললে সেই ঐক্যে কোনো কাজ হবে না। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের নদী-পানির অধিকার আন্দোলনের পুরোধা, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণসভায় তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্টের পতন হয়েছে এটা সত্য, কিন্তু তার মানে এই নয় যে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে। গণতন্ত্র নিশ্চিত করতে প্রয়োজন অত্যাবশকীয় সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ও যথাযথ নির্বাচনের ব্যবস্থা করা এবং সত্যিকার নির্বাচিত রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

তিনি বলেন, যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়, সেটা শুধু তার একার ব্যর্থতা নয়, এটা হবে আমাদের সবার ব্যর্থতা। আমাদের নিশ্চিত করতে হবে, যেন সরকার জনগণের প্রত্যাশা থেকে সরে না আসে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে তিনটি অস্ত্র রয়েছে। সেগুলো হলো- রাজনীতি, কূটনীতি ও গণমাধ্যম। এই তিনটি অস্ত্রকে যথাযথভাবে ব্যবহার করা গেলে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সম্ভব।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএফইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

চির বসন্তহীন বাংলাদেশের রাজনীতি

ঐক্য সৃষ্টি করতে গিয়ে বাকশাল কায়েম করা যাবে না: মঈন খান

প্রকাশিত ০৩:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪