ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ Logo জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের

ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৯৫ হাজার, এক দিনে মৃত্যু ৩ জনের

দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৬ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ হাজার ৭০। আর মৃত্যু হয়েছে ৫১৭ জনের।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১০৯ জন, ঢাকা বিভাগে ৪০ জন, ময়মনসিংহে ১০ জন, চট্টগ্রামে পাঁচজন, খুলনায় ১৭ জন, বরিশাল বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছে।

গত এক দিনে মারা যাওয়া তিনজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিত্সাধীন ছিল। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে দুই হাজার ৩৫৪ জন।

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৫৩ জন, আর এক হাজার ৪০১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। 

এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে ৫৭ হাজার ৪৯৩ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৩৭ হাজার ৯৭৭ জন।

এ বছর সবচেয়ে বেশি, ৩০ হাজার ৮৭৯ রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে।

সে সময় ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এই রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়।
ডেঙ্গুতে সবচেয়ে বেশি, এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। 
জনপ্রিয়

রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৯৫ হাজার, এক দিনে মৃত্যু ৩ জনের

প্রকাশিত ০৬:০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪