ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

স্যাম আল্টম্যানের বিরুদ্ধে বোনের যৌন নিপীড়নের মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম আল্টম্যানের বিরুদ্ধে তার বোন অ্যান আল্টম্যানের দায়ের করা যৌন নিপীড়নের মামলাটি খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, অভিযোগের সত্যতা বা অসত্যতা নিয়ে মন্তব্য না করেই এই আইনি পদক্ষেপ বাতিল করা হয়েছে। বিচারক জ্যাকারাস ব্লুস্টোন সম্প্রতি এই মামলার চূড়ান্ত আদেশ দেন। গত বছর স্যাম আল্টম্যানের বোন এই মামলাটি দায়ের করেছিলেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, নিরপেক্ষ স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেওয়ার শর্ত দেওয়া হয়েছিল অ্যান আল্টম্যানকে। কিন্তু তিনি সেই মেডিকেল পরীক্ষায় হাজির হতে অস্বীকৃতি জানানোর কারণে মামলাটি খারিজ করা হয়। বিচারক ব্লুস্টোন আদেশে স্পষ্ট করেন যে, বারবার সতর্ক করার পরও পরীক্ষায় অংশ নেননি বাদী। এর আগে চলতি বছরের মার্চে বিচারক জানিয়েছিলেন যে মূল অভিযোগগুলোর আইনি মেয়াদ অনেক আগেই পেরিয়ে গেছে।

মামলায় অ্যান আল্টম্যান অভিযোগ করেছিলেন যে ১৯৯৭ থেকে ২০০৬ সালের মধ্যে পারিবারিক বাড়িতে তিনি ভাইয়ের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছেন। শৈশবের এই ঘটনার সময় তার বয়স তিন বছর এবং স্যামের বয়স বারো বছর ছিল বলে দাবি করা হয়। তবে ওপেনএআই প্রধান স্যাম আল্টম্যান শুরু থেকেই এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছেন। সম্প্রতি বিচারক বোনের বিরুদ্ধে স্যামের দায়ের করা মানহানির পাল্টা মামলা তুলে নেওয়ার আবেদনও মঞ্জুর করেছেন।

মামলাটি দায়েরের পর স্যাম আল্টম্যানসহ তার পরিবারের সদস্যরা এক যৌথ বিবৃতিতে অভিযোগগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দেন। তারা দাবি করেছিলেন যে অ্যান দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং চিকিৎসাসেবা নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। এই আইনি লড়াই চলাকালে গত অক্টোবর মাসে অ্যানের আইনজীবী সান্তোস পেরেজ মামলা পরিচালনা থেকে সরে দাঁড়ান। চিকিৎসা সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় অবশেষে এই আইনি প্রক্রিয়ার সমাপ্তি ঘটল।

জনপ্রিয়

উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা

স্যাম আল্টম্যানের বিরুদ্ধে বোনের যৌন নিপীড়নের মামলা খারিজ

প্রকাশিত ০৫:২২:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬