ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্টেট ব্যাংক অব ইনডিয়ায় সাইবার হামলা, ৪ হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে Logo ‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’ Logo নতুন করে বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা কঠোর করছে ফ্রান্স Logo সাইবার হামলায় অচল ছিল উত্তর কোরিয়ার সরকারি ওয়েবসাইট Logo পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথম জয়ের গল্প লিখল ফর্টিস এফসি Logo ‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’ Logo প্রয়োজন কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিকল্প শ্রমবাজার Logo তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি Logo চট্টগ্রামে কবীর-লালন ভাবসংগীতের মূর্ছনা Logo ‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথম জয়ের গল্প লিখল ফর্টিস এফসি

খেলা ডেস্ক: শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ফর্টিস এফসি। কুয়েতের মোহামেদ আল-হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজকে ৩-১ গোলে পরাজিত করেছে তারা। এই জয়ের মাধ্যমে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বাংলাদেশের কোনো ক্লাব দল প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল। টুর্নামেন্টের শুরুতে টানা দুই ম্যাচে হেরে আগেই গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় নিশ্চিত হয়েছিল।

ম্যাচের শুরুতেই দ্বাদশ মিনিটে প্রতিপক্ষের শেরজাদ মাখামাদিয়েভের নিখুঁত শটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশি দলটি। তবে ১৯তম মিনিটে তাজিক দলের খেলোয়াড় তকাম সেভেরিন সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রেগার-তাদাজ। প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে না পারলেও বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ফর্টিস। ম্যাচের ৬৭তম মিনিটে পা ওমার বাবুর পাস থেকে রাফায়েল টুডু গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন।

সমতা ফেরার ঠিক চার মিনিটের মধ্যে আবারও গোলের দেখা পায় ফর্টিস এফসি। কর্নার কিক থেকে অনন্ত তামাংয়ের হেড পাস পেয়ে জোরালো শটে দলকে এগিয়ে নেন শিয়ান কাওয়াসাকি। এরপর ম্যাচের শেষ মুহূর্তে ৮৮তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন শুকি ইতোফুসা। পা ওমার বাবুর বাড়ানো থ্রু পাস ধরে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে বাম পায়ের নিচু শটে বল জালে পাঠান তিনি।

এর আগে কুয়েতের ক্লাব আল-কাদসিয়ার কাছে ৩-০ গোলে হেরে ‘সি’ গ্রুপে নিজেদের অভিযান শুরু করেছিল ফর্টিস। প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে তারা এফসি গোয়ার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ার ফলে শেষ ম্যাচটি তাদের জন্য কেবল টুর্নামেন্টটি ভালোভাবে শেষ করার উপলক্ষ্য ছিল। শেষ পর্যন্ত সেই ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়ে এএফসি চ্যালেঞ্জ লিগের অভিজ্ঞতা সমৃদ্ধ করল দলটি।

জনপ্রিয়

স্টেট ব্যাংক অব ইনডিয়ায় সাইবার হামলা, ৪ হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথম জয়ের গল্প লিখল ফর্টিস এফসি

প্রকাশিত ১১:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬