ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আনতালিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo সৌর বিদ্যুতের সরকারি কেনাকাটায় ছাড়ের সুযোগ রেখে সংসদে বিল Logo বরিশালে ‘সেবা পেতে দেরি’ হওয়ায় চিকিৎসককে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার Logo বায়ার্নের অনুশীলন মাঠে ফিরেছেন ভেসোঁ কম্পানি Logo সরকারি চাকরিতে নিয়োগের অগ্রগতি নেই কেন: সংসদে হাসনাতের প্রশ্ন Logo স্বামীকে রাজনীতিতে বারণ করলেও ছেলেকে কেন বাধা দেননি সোনিয়া গান্ধী? Logo চট্টগ্রামে তেলের গুদামে আগুন Logo শাকিলের ৯৩ রানের পর আব্বাস-সাকিবের ছোবলে চাপে শ্রীলঙ্কা Logo আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ‘ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, সংসদে মন্ত্রীর বিবৃতি চাইলেন নাহিদ Logo চোখের দিকে তাকানো এড়িয়ে চলেন মোদী: স্মৃতিকথায় সোনিয়া গান্ধী

বাফুফেতে ফিরলেন গোলাম রব্বানী ছোটন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৬:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১৭৫ বার পঠিত

বাফুফেতে ফিরলেন গোলাম রব্বানী ছোটন

গোলাম রব্বানী ছোটন আবারো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বে ফিরেছেন। এবার অবশ্য নারী ফুটবলারদেরদের নয়। তিনি আগামী এক বছরের জন্য হেড অব ইয়ুথ ডেভেলপমেন্ট এবং বাফুফে এলিট একাডেমিতে কর্মরত থাকবেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত বছরের ২৯ মে তিনি জাতীয় নারী দল ও মেয়েদের সকল বয়সভিত্তিক ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়তে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান। এরপর তিনি সেনাবাহিনী দলের কোচ হন।

বাংলাদেশের নারী ফুটবল দলের সহকারী কোচ, প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ছোটন। এক যুগ ধরে দায়িত্বে ছিলেন তিনি।

ছোটনের নেতৃত্বেই ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫, ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮, ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

জনপ্রিয়

আনতালিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাফুফেতে ফিরলেন গোলাম রব্বানী ছোটন

প্রকাশিত ০৬:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫