ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ব্যক্তির কারণে কোম্পানি বন্ধ করে দেশের অর্থনীতি চলতে পারে না Logo শেষ মুহূর্তের গোলে ম্যানইউর জয় কেড়ে নিলো এভারটন Logo সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: জামায়াত আমির Logo তৃতীয়বর্ষের ইনকোর্স-টেস্ট পরীক্ষা শেষ, তবুও মেলেনি দ্বিতীয়বর্ষের ফল Logo প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ Logo বিনা সুদে ১০ হাজার টাকা ই-ঋণ সুবিধা নিতে পারবেন ব্যাংক গ্রাহকরা Logo সম্মিলিত ইসলামী ব্যাংকে ৪ হাজার কোটি টাকা ফেরত চেয়ে ৩৭ হাজার আবেদন Logo দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান Logo ৮ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, নেমেছে হ্রদের পানির উচ্চতা Logo যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত

বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক হন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে পড়েন। টেস্ট আর ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেন লিটন দাস।ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকা শান্তকে নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘ইনজুরির কারণে জাতীয় দলের অধিনায়ক আপাতত দলের বাইরে থাকলেও সুস্থ হয়ে ফিরলে তাকে আবার নেতৃত্ব দেওয়া হবে।’

শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ চলাকালীন তিনি প্রেসবক্সে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। ফারুক আহমেদ বলেন, ‘শান্ত দলের বাইরে গেছে ইনজুরির জন্য। সে যদি ফিরে আসে, অধিনায়ক হিসেবে ফিরে আসবে। আমরা শুরু থেকেই মনে করেছিলাম সে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবে। এখন আমরা তার অধিনায়কত্ব না নেয়ার কোনো কারণ দেখছি না।’

তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার থেকে শান্তর টি-২০তে অধিনায়কত্ব নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। ব্যাট হাতে নানা ব্যর্থতা এবং স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে যেন কিছুতে যাচ্ছেই না। ফরম্যাটটিতে স্থায়ীভাবে লিটন দাসের দলনেতা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

বিষয়টি নিয়ে বিসিবি সভাপতির ভাষ্য, ‘লিটন দাস সাম্প্রতিক সফরে ভালো অধিনায়কত্ব করেছে। যদিও ব্যাট হাতে তার ফর্ম আশানুরূপ নয়, তবু তার নেতৃত্বের দক্ষতা ও ক্রিকেটীয় মেধা উল্লেখযোগ্য।’

‘অধিনায়কত্ব এবং ব্যাটিং ফর্মের মধ্যে সরাসরি সম্পর্ক নেই। লিটন দায়িত্ব পাওয়ার পর নিজেকে ভালোভাবে মেলে ধরেছে। আশা করি, সে খুব দ্রুত ফর্মে ফিরবে। টি-২০ অধিনায়ক নির্বাচনের সময় সে নিশ্চিতভাবেই বিবেচনায় থাকবে।’

জনপ্রিয়

ব্যক্তির কারণে কোম্পানি বন্ধ করে দেশের অর্থনীতি চলতে পারে না

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত

প্রকাশিত ১২:১৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫