ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যের সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন বিএনপি মহাসচিব। সেই সঙ্গে তিনি জানান, দেশ ও জনগণের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।

এর আগে রাত ৮টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসা ফিরোজায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় ঘণ্টাখানেক পর দলের চেয়ারপারসনের বাসা থেকে বের হন তারা।

এদিন রাত ৮টার আগেই দলটির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার গুলশানের বাসায় উপস্থিত হন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকুও ফিরোজায় আসেন। এর আগে সবশেষ গত কুরবানির ঈদে স্থায়ী কমিটির সদস্যরা একসঙ্গে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশিত ০১:১৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫