ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ Logo ‘দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড’: ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়া হত্যার সেই মেজর মোজাফফর Logo শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি শিবির সভাপতি Logo রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার Logo ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির তিন ছাত্রনেতা Logo জাবিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার তরুণ সংগঠকদের Logo শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কুবিতে সেমিনার Logo কুবির কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ১৪০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি Logo দিনে ঝরছে ২৪২ প্রাণ, বায়ুদূষণে জিডিপির ৫% হারাচ্ছে বাংলাদেশ! Logo জুলাই শহীদ দিবসে ইবি প্রশাসনের বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল 

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু। এর আগে তিনি দলটির সদস্যসচিব ছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেনারেল সেক্রেটারি হয়েছেন সাবেক যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। নির্বাচন কমিশনার আক্তারুল আলম এ ঘোষণা দেন।

এর আগে গত শুক্রবার দিনব্যাপী চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলে। যেখানে সারাদেশ থেকে আসা কাউন্সিলররা সশরীর ও অনলাইনের মাধ্যমে ভোট দেন। এবি পার্টির চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। মোট ২৮০৬ ভোটারের মধ্যে ১৬৬৮টি ভোট কাস্টিং হয়েছে। তাদের মধ্যে মজিবুর রহমান মঞ্জু ১৪০০টি ভোট পেয়ে তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এএফএম সোলায়মান চৌধুরী পেয়েছেন ২১১টি, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম ৩৩টি ভোট পেয়েছেন।

দলটির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া চীনা রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের অতিথিবৃন্দ।

জনপ্রিয়

জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশিত ০১:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫