ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সরকারি ছুটির দিনে রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

রাজধানী ডেস্ক: সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন এলাকার অনেক শপিংমল ও দোকানপাট বন্ধ থাকে। না জেনে ঘর থেকে বের হলে ক্রেতাদের নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়। তাই ছুটির দিনে কোথায় কেনাকাটা করা যাবে আর কোথায় যাবে না, তা আগে থেকেই জেনে নেওয়া জরুরি। সঠিক তথ্য জানা থাকলে অপ্রয়োজনীয় সময় অপচয় এবং মন খারাপ হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।

৭ নভেম্বর নির্দিষ্ট কিছু এলাকার মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নিয়ম রয়েছে। এর মধ্যে রয়েছে যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ। এছাড়া জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ ও ধোলাইপাড় এলাকার দোকানপাটও বন্ধ থাকে।

একইভাবে ধোলাইখাল, জয়কালী মন্দির, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া ও নবাবপুরের ব্যবসাকেন্দ্রগুলোও এই তালিকার অন্তর্ভুক্ত। সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী এবং স্বামীবাগ এলাকার মার্কেটগুলোও বন্ধ রাখা হয়। লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজারের দোকানপাটও এদিন বন্ধ থাকে।

নির্দিষ্ট এলাকার পাশাপাশি বেশ কিছু পাইকারি বাজার ও সুপার মার্কেটও ছুটির দিনে বন্ধ থাকে। এর মধ্যে শ্যামবাজার পাইকারি দোকান, নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান এবং ফরাশগঞ্জ টিম্বার মার্কেট উল্লেখযোগ্য। আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট এবং ছোট-বড় কাটরা হোলসেল মার্কেটও বন্ধ থাকে।

জনপ্রিয়

সান্তোসের নতুন প্রধান নির্বাহী নেইমারের বাবা

সরকারি ছুটির দিনে রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

প্রকাশিত ১০:২২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬