ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

খুবির চতুর্থ একাডেমিক ভবনের নির্মাণকাজ পরিদর্শনে উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতাধীন চতুর্থ একাডেমিক ভবনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় সরেজমিনে তিনি এ কাজ পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নিকট থেকে ভবন নির্মাণকাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
এ সময় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি উপাচার্যকে জানান, নির্মাণাধীন চতুর্থ একাডেমিক ভবনের কাজ ২০২৫ সালের মার্চ মাসে শেষ হওয়ার কথা রয়েছে। তবে বিভিন্ন জটিলতার কারণে, বিশেষ করে ড্রইংয়ে সমস্যা থাকায় সেগুলো সংশোধন করতে অনেক সময় ব্যয় হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা কঠিন। এমতাবস্থায় আমাদের আরও কিছু সময় প্রয়োজন।
সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের উদ্দেশে উপাচার্য বলেন, নির্মাণাধীন চতুর্থ একাডেমিক ভবনটি খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই জরুরি। এর নির্মাণকাজ শেষ হলে অনেক ডিসিপ্লিনের জায়গার সংকট দূর হবে। শিক্ষার্থীদের ক্লাস রুমের সমস্যাও কেটে যাবে। পাশাপাশি শিক্ষকরাও তাদের রুম পাবেন। তাই এই কাজ দ্রুততার সাথে শেষ করতে হবে। প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী সেখ মো. সাইফুল আলম বাদশা এবং ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান এন্ড সন্স লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার বশির আহমেদসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা

খুবির চতুর্থ একাডেমিক ভবনের নির্মাণকাজ পরিদর্শনে উপাচার্য

প্রকাশিত ০৮:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪