ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গতবার প্রিলিতেও টিকতে পারেননি, এবার হলেন প্রথম Logo অস্ত্র মামলা: আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৬ অক্টোবর Logo সুপার এল-নিনো: সত্যিই কি মারা যাবে সাড়ে ৪ লাখ মানুষ, ঝুঁকিতে কোন দেশগুলো? Logo ফুটবলে অরুচি না ধরলেও অন্য খেলায় মন মজেছে কেইনের Logo ঘরে আগুন দেওয়ার পর মা বললেন, ‘আমি আমার ছেলের ফাঁসি চাই’ Logo যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে নতুন আরও ১১টি বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ Logo ভারতের সবেচয়ে ধনী অভিনেতা শাহরুখ, তাঁর সম্পদের পরিমাণ কত Logo ফাইভআরে বিটোপিয়ার অ্যাকাউন্ট কারসাজিতে সংকটে দেশের ফ্রিল্যান্সিং খাত Logo ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, ছোট ভাই লাইফ সাপোর্টে

কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান বিএনপির

শুল্ক বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার ১০০টি পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক আরোপ করেছে, যা জনজীবনে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন। তিনি জনগণের ওপর অযৌক্তিক পরোক্ষ শুল্ক আরোপের তীব্র সমালোচনা করে এসব শুল্ক অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ১০০টিরও বেশি পণ্যের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে। এ ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির ওপর বিরূপ অর্থনৈতিক প্রভাব ফেলবে এবং তাদের ওপর আর্থিক চাপ আরও বাড়াবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ প্রমুখ।

জনপ্রিয়

জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গতবার প্রিলিতেও টিকতে পারেননি, এবার হলেন প্রথম

কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান বিএনপির

প্রকাশিত ১২:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫