ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবির সাবেক ছাত্রীকে গালিগালাজ, অভিযোগ পত্র জমা Logo চিকিৎসা অবহেলার অভিযোগে ববি মেডিকেল সেন্টার, তদন্তের অপেক্ষায় শিক্ষার্থী Logo জাবি মেডিকেল থেকে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব  Logo পাবিপ্রবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি প্রকাশ  Logo জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ Logo জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের জয়

তিন স্পিনারদের দুর্দান্ত বোলিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করলো স্বাগতিক পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনই ওয়েস্ট ইন্ডিজকে ১২৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।ম্যাচে পাকিস্তান তিন স্পিনার সাজিদ খান, নোমান আলি ও আবরার আহমেদ মিলে ২০ উইকেট শিকার করেন। এরমধ্যে ১১৫ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাজিদ।

মুলতান টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১০৯ রান করেছিলো পাকিস্তান। দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ২০২ রানে এগিয়ে ছিলো তারা।তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকানের ঘূর্ণিতে বাকী ৭ উইকেটে ৪৮ রান যোগ করে ১৫৭ রানে অলআউট হয় পাকিস্তান। ওয়ারিকান ৩২ রানে ৭ উইকেট নেন। পাকিস্তানের মাটিতে সফরকারী দলের কোন বোলারের এটি তৃতীয় সেরা বোলিং।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে অধিনায়ক শান মাসুদ ৫২, মুহাম্মদ হুরাইরা ২৯ ও কামরান গুলাম ২৭ রান করেন।২৫১ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তানের স্পিনার সাজিদের ঘূর্ণিতে পড়ে ৫৪ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে সাজিদ নিয়েছেন ৪ উইকেট।দলকে লড়াইয়ে ফেরাতে সতীর্থদের নিয়ে চেষ্টা করেছিলেন অ্যালিক আথানাজে। কিন্তু পাকিস্তানের অন্য দুই স্পিনার আবরার ও নোমানের সামনে প্রতিরোধ গড়তে পারেননি তারা। শেষ পর্যন্ত ১২৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন আথানাজে।

প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া সাজিদ দ্বিতীয় ইনিংসে দখল করেছেন ৫টি। এছাড়াও আবরার ৪টি ও নোমান ১ উইকেট নেন। প্রথম ইনিংসে নোমান ৫টি ও আবরার ১ উইকেট নিয়েছিলেন।

মুলতানেই আগামী ২৫ জানুয়ারি থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

জনপ্রিয়

জাবির সাবেক ছাত্রীকে গালিগালাজ, অভিযোগ পত্র জমা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের জয়

প্রকাশিত ১১:১৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫