ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে Logo সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির Logo পোশাক খাতে সংকটের পেছনে সরকারের অব্যবস্থাপনা: সংসদে হাসনাত Logo জেনসেন হুয়াংয়ের বিদায় কি ষড়যন্ত্রের ফল? Logo শিক্ষার্থীদের দেশ ও সমাজের কথা মনে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক

তৌহিদী জনতার নামে বাধা প্রতিহত করা হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে: তথ্য উপদেষ্টা

রাজনীতি ডেস্ক: সুস্থ সংস্কৃতিচর্চায় কেউ বাধা সৃষ্টি করলে সরকার তা কঠোরভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ে সম্প্রতি সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। তৌহিদী জনতার নাম ভাঙিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কেউ কেউ বাধা দেওয়ার চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত ধর্মপ্রাণ মানুষেরা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, দেশীয় ঐতিহ্যবাহী যাত্রা ও সার্কাস শিল্পকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলেও এর আড়ালে কোনো ধরনের অশ্লীলতা বা জুয়া খেলা সহ্য করা হবে না। দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী জুয়া সম্পূর্ণ অবৈধ এবং এটি একটি গুরুতর অপরাধ বলে তিনি স্মরণ করিয়ে দেন। সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বরাত দিয়ে তিনি জানান, অশ্লীলতা ও জুয়া বাদ দিয়েও যে সুস্থ বিনোদনের মাধ্যমে লাভজনকভাবে এসব পরিবেশনা টিকিয়ে রাখা সম্ভব, সে বিষয়ে আয়োজকরা একমত হয়েছেন।

এই বিষয়ে মাঠ প্রশাসনের কঠোর নজরদারির কথা তুলে ধরে তিনি জানান, জেলা প্রশাসকদের (ডিসি) এসংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা পাঠানো হয়েছে। কোনো দল যদি এই নিয়ম অমান্য করে এবং সেখানে মাদক, জুয়া বা অশ্লীলতার প্রমাণ মেলে, তবে সেই দলের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।

তরুণ সমাজকে বিভিন্ন অপরাধমূলক প্রবণতা ও বিপথগামিতা থেকে রক্ষা করতে ব্যাপকভিত্তিক সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। সরকারের এই নীতি কেবল সাধারণ মানুষের বিনোদন নিশ্চিত করবে না, বরং যুবসমাজকে সুস্থ ধারার সংস্কৃতিতে সম্পৃক্ত করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়।

জনপ্রিয়

হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি

তৌহিদী জনতার নামে বাধা প্রতিহত করা হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে: তথ্য উপদেষ্টা

প্রকাশিত ০৬:৩৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬