ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মারধর করে পুলিশে দেওয়া সেই আইনজীবীসহ ৩ জন কারাগারে Logo ভয়েজার ১: মানুষের তৈরি মহাকাশযান প্রথমবার পৌঁছাল এক আলোক-দিবস দূরে Logo সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে Logo সিলেট চায়ের নতুন ব্লেন্ড উদ্বোধন পর্তুগিজ রাজকন্যার, পরিচিত করতে চান ইউরোপে Logo যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের Logo অজান্তেই হৃদযন্ত্রের ক্ষতি করছেন কি-না, বোঝার জন্য রয়েছে ৭টি সতর্কসংকেত Logo অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী Logo মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো যাবে: প্রধানমন্ত্রী Logo দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের

ইলেকট্রিক এই চিরুনিটি কাজে লাগবে টেকোদেরই

প্রযুক্তি ডেস্ক: দ্রুত নতুন চুল গজাতে সাহায্য করতে এবং টাক পড়ার সমস্যা রোধ করতে পারে এমন একটি অভিনব চিরুনি তৈরি করেছেন চীনের একদল গবেষক। বেইহাং ইউনিভার্সিটি অফ বেইজিংয়ের বিজ্ঞানীরা ‘ডিট্যাঙ্গল’ নামের এই ইলেকট্রনিক চিরুনিটি উদ্ভাবন করেছেন। গবেষকদের দাবি, চুল পড়া রোধে প্রচলিত বিভিন্ন চিকিৎসার তুলনায় এই প্রযুক্তিটি অনেক বেশি কার্যকর। বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার কমিউনিকেশনস’-এ সম্প্রতি এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

নতুন এই চিরুনির বৈদ্যুতিক দাঁতগুলোতে আলাদা উচ্চতার ইলেকট্রোড ও ওষুধবাহী অণু সংযুক্ত করা হয়েছে। এই বিশেষ নকশার ফলে চিরুনি ব্যবহারের সময় মাথার ত্বকে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়, যা চুলের গোড়ায় ওষুধ পৌঁছে দিতে সাহায্য করে। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ায় আক্রান্ত ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, এই পদ্ধতি চুল পুনরুদ্ধারের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। প্রচলিত মিনোক্সিডিল চিকিৎসার তুলনায় এটি এক মাসের মধ্যেই চুল গজানোর হার প্রায় শতভাগে উন্নীত করতে পারে।

বিশ্বজুড়ে পুরুষদের মধ্যে টাক পড়ার সমস্যা অত্যন্ত পরিচিত একটি বিষয় এবং জীবনের কোনো না কোনো সময়ে বহু পুরুষই এই সমস্যায় পড়েন। প্রচলিত চিকিৎসা হিসেবে মিনোক্সিডিল বা ফিনাস্টিডের মতো ওষুধ ব্যবহৃত হলেও সেগুলোর বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এছাড়া হেয়ার ট্রান্সপ্লান্ট বা চুল প্রতিস্থাপন পদ্ধতি বেশ ব্যয়বহুল, কষ্টসাধ্য ও বেদনাদায়ক। অন্যদিকে, নতুন এই চিরুনিটি চুল পড়া রোধের প্রচলিত পদ্ধতির সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে একটি আশাব্যঞ্জক বিকল্প হতে পারে।

তবে গবেষকরা জানিয়েছেন যে এই প্রযুক্তির নকশাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এটি কেবল ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছে। মানুষের ওপর এই চিরুনি কার্যকর হবে কি না, তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। মানবদেহে এর পরীক্ষামূলক প্রয়োগ শুরুর আগে পদ্ধতিটির নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে আরও বহু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

জনপ্রিয়

মারধর করে পুলিশে দেওয়া সেই আইনজীবীসহ ৩ জন কারাগারে

ইলেকট্রিক এই চিরুনিটি কাজে লাগবে টেকোদেরই

প্রকাশিত ১২:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬