ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শীতের আগমনী বার্তা: শুষ্ক আবহাওয়ায় চুলের যেসব ক্ষতি হয়

লাইফস্টাইল ডেস্ক: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা শুরু হতেই বাতাসের আর্দ্রতা কমতে থাকে, যা সরাসরি ত্বক ও চুলের ওপর প্রভাব ফেলে। বাতাসে জলীয় বাষ্পের অভাবে মাথার ত্বকের প্রাকৃতিক তেল হারিয়ে যাওয়ায় চুল রুক্ষ হয়ে যায় এবং আগা ফেটে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা জানান, এই সময়ে মাথার ত্বকের শুষ্কতা, খুশকি ও অতিরিক্ত চুল পড়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও চর্মরোগ বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, শীতের প্রাক্কালে চুলের মূল সমস্যাগুলোর মধ্যে রয়েছে ত্বকের শুষ্কতা এবং চুল ভঙ্গুর হয়ে যাওয়া। ঠান্ডা ও শুষ্ক বাতাস মাথার ত্বকের আর্দ্রতা শুষে নেওয়ায় চুলকানি ও খুশকির উপদ্রব বাড়ে। এছাড়া উলের টুপি বা স্কার্ফের ঘর্ষণে চুলের নিচের অংশ ফেটে যায় এবং স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।

এই পরিস্থিতি মোকাবেলায় বিশেষজ্ঞরা ঘরোয়া উপায়ে চুল সতেজ রাখার বিভিন্ন পরামর্শ দিয়েছেন। মুম্বাইয়ের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. ভি. চতুর্বেদী শীতকালে কাঠবাদামের তেল, ক্যাস্টর অয়েল অথবা জলপাইয়ের তেল হালকা কুসুম গরম করে মালিশ করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, ডা. বাত্রাস-এর বিশেষজ্ঞরা চুলের গভীরে আর্দ্রতা ফেরাতে অ্যালোভেরা জেল, মধু ও নারিকেল তেলের মাস্ক ব্যবহারের ওপর জোর দিয়েছেন।

ইতালীয় কেশ-বিশেষজ্ঞ রোসানো ফেরেত্তি চুলের পুষ্টি ও প্রোটিন জোগাতে ডিম ও টক দইয়ের প্যাক ব্যবহারের কথা বলেছেন। ডিমের কুসুমে থাকা প্রোটিন চুলের ভঙ্গুরতা রোধ করে এবং টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড মাথার ত্বকের মরা কোষ পরিষ্কার করে। এছাড়া শীতের দিনে অতিরিক্ত গরম পানি দিয়ে মাথা না ধুয়ে কুসুম গরম পানি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

চুলের সঠিক পরিচর্যা ও ঘরোয়া উপাদানের নিয়মিত ব্যবহারে শীতের রুক্ষতা কাটিয়ে চুল সুস্থ ও ঝলমলে রাখা সম্ভব। সঠিক সময়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে আবহাওতাজনিত চুলের ক্ষতি থেকে সহজেই রক্ষা পাওয়া যায়।

জনপ্রিয়

হৃদয়-লিটনের নান্দনিক জুটিতে বাংলাদেশের দারুণ দিন

শীতের আগমনী বার্তা: শুষ্ক আবহাওয়ায় চুলের যেসব ক্ষতি হয়

প্রকাশিত ০৯:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬