ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জেমস বন্ড: ‘বেশি বিখ্যাত’ হওয়ায় শুরুতে রবার্ট প্যাটিনসনকে চানানি জেফ বেজোস Logo এজলাসে বিচারকদের ফোন ও ফেইসবুক ব্যবহার না করার নির্দেশ Logo ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ তাঁবেদার রাষ্ট্র হবে না Logo এনবিআর ভাগের অধ্যাদেশে ‘ত্রুটি ছিল’, সংশোধন করা হয়ে গেছে: অর্থসচিব Logo সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে: তারেক রহমান Logo এলডিসি উত্তরণের পর বাজার হারানোর ‘ঝুঁকি’ নিয়ে সতর্কতা, দ্রুত বাণিজ্য চুক্তির তাগিদ Logo রাত ১টার মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে হতে পারে ঝড় Logo পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ Logo জিটিএ সিক্সের রেডিওতে বেজে উঠল বাংলা গান ‘আজ শনিবার’ Logo হন্ডুরাসে নারী পাচার মামলায় ৩ মার্কিন নাগরিকসহ ৪ জন দোষী সাব্যস্ত

অজানাকে জানার কৌতূহল আর সত্যের সন্ধানে বিশ্ব দর্শন দিবস

শাহরিয়ার ফারুকী, জাবি প্রতিনিধি

মানুষের স্বভাবজাত প্রবৃত্তি হলো অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা এবং জীবনের অন্তর্নিহিত অর্থ খোঁজার কৌতূহল। এই কৌতূহল, বিস্ময় এবং গভীর চিন্তাশক্তি থেকেই উদ্ভব ঘটেছে ‘দর্শন বা ‘ফিলোসোফি’র। ইংরেজি ফিলোসফি শব্দের বাংলা প্রতিশব্দ দর্শন। ফিলোসফি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ ‘ফিলো’ এবং ‘সোফিয়া’ থেকে, যার অর্থ ‘লাভ অব উইশডম’(জ্ঞানের প্রতি ভালোবাসা)।

প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব দর্শন দিবস’। এই দিনটি কেবল দর্শন চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানব চিন্তার বিকাশ, সমালোচনামূলক ও স্বাধীন চিন্তাভাবনার প্রসার এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দর্শনের স্থায়ী মূল্যকে তুলে ধরার এক অনন্য সুযোগ তৈরি করে দেয়।

জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো প্রথম এই দিবসটি উদযাপনের উদ্যোগ নেয়। ইউনেস্কো সর্বপ্রথম ২০০২ সালের ২১ নভেম্বর বিশ্ব দর্শন দিবস পালন করে। পরবর্তীতে ২০০৫ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার ‘বিশ্ব দর্শন দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই থেকে বিশ্বব্যাপী নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি।

বিশ্ব দর্শন দিবস প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সমালোচনামূলক চিন্তা ও স্বাধীন মননের বিকাশের মাধ্যমে মানুষকে যুক্তিসঙ্গত ও স্বাধীনভাবে চিন্তা করতে উৎসাহিত করা। বিভিন্ন সংস্কৃতির মধ্যে দার্শনিক আলোচনার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও সহনশীলতা বৃদ্ধি করা।

ইউনেস্কোর মতে, দর্শন মানুষের চিন্তাকে শাণিত করে এবং বিভিন্ন সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক ধারার মধ্যে সংলাপের সুযোগ তৈরি করে। যুক্তিনির্ভর আলোচনা, মতের ভিন্নতা গ্রহণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে সহনশীল সমাজ গঠনেও দর্শনের ভূমিকা রয়েছে।

দর্শনের মূল লক্ষ্য হলো জ্ঞান ও সত্যের অনুসন্ধান। জগৎ ও জীবন সম্পর্কে স্বাধীন চিন্তার অধিকারী যে কোনো ব্যক্তিই দার্শনিক। স্বাধীন চিন্তার অনুসারী হিসেবে সে আপসহীন এবং লোভ ও মোহমুক্ত। সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে সক্রেটিস হাসিমুখে মৃত্যুবরণ করেছেন। নোবেল পুরস্কার গ্রহণ করেননি সার্ত্র ও রাসেল।

মানুষের চিন্তাকে প্রশ্নমুখী ও বিশ্লেষণধর্মী করে তোলাই দর্শনচর্চার অন্যতম গুরুত্ব। কোনো তথ্য বা বক্তব্য শুনেই তা গ্রহণ না করে এর সত্যতা, যুক্তি ও প্রেক্ষাপট যাচাই করতে শেখায় দর্শন। এতে মানুষের মধ্যে স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা তৈরি হয়।

বর্তমান বিশ্ব প্রযুক্তিগত দিক দিয়ে অগ্রসর হলেও প্রতিটি ক্ষেত্রে নীতিনৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড ও যুদ্ধবিগ্রহ যেন পিছু ছাড়ছে না। এর মূলে রয়েছে দর্শন শিক্ষার অভাব। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির যুগে তথ্যের সত্যতা যাচাই, যুক্তিনির্ভর বিচার ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৈরি করতে দর্শনের জ্ঞান অপরিহার্য।

প্রযুক্তির দ্রুত পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার, জলবায়ু সংকট, অভিবাসন ও জনস্বাস্থ্যসহ নানা বিষয় বর্তমানে নতুন নতুন প্রশ্ন তৈরি করছে। এসব ক্ষেত্রে শুধু প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক সমাধানই যথেষ্ট নয়; এর সঙ্গে যুক্ত নৈতিকতা, মানবিকতা ও সামাজিক প্রভাবও বিবেচনা করা প্রয়োজন।

২০২৬ সালে বিশ্ব দর্শন দিবস উপলক্ষে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বিশেষ আয়োজন রাখা হয়েছে। এ আয়োজনে দার্শনিক সুলেমান বশির ডিয়ানে ‘লিভিং দ্য আর্থ টুগেদার’ শিরোনামে বক্তব্য দেবেন। পাশাপাশি জলবায়ু, কৃত্রিম বুদ্ধিমত্তা, অভিবাসন ও স্বাস্থ্য—এই চারটি বিষয় নিয়ে আলোচনা হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেবেন।

এ দিবস সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মাহিন সুলতানা মিম বলেন, “আজ ২১শে নভেম্বর ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ওয়ার্ল্ড ফিলোসফি ডে। এই দিনটি পালনের উদ্দেশ্য হচ্ছে দর্শনের ভূমিকা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা এবং সমকালীন সমস্যা মোকাবেলায় দর্শনের ভূমিকা সম্পর্কে আলোচনার সুযোগ সৃষ্টি করা। দর্শন শুধুমাত্র তাত্ত্বিক বিষয় নয়, বরং জীবনের ব্যবহারিক দিকেও এর ভূমিকা রয়েছে। তাই আমাদের উচিত দর্শনকে জানা বুঝা এবং চর্চা করা।”

বিশ্ব দর্শন দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর তমাল বলেন, “আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই দর্শনের প্রভাব রয়েছে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা যা কিছু করি, তা মূলত আমাদের ‘ওয়ার্ল্ড ভিউ’ বা জীবনদর্শনের ওপর ভিত্তি করেই হয়ে থাকে। আমরা কোনো কাজ কখন এবং কীভাবে করব, তা ঠিক করে দেয় এই জীবনদর্শন; আর এটি নিয়ন্ত্রিত হয় আমাদের দার্শনিক চিন্তাভাবনার দ্বারা।”

অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর তমাল আরো বলেন, “যেহেতু ব্যবহারিক জীবনের প্রতিটি স্তরেই দর্শনের উপস্থিতি রয়েছে, তাই প্রাত্যহিক জীবনেও দর্শন চর্চার একান্ত প্রয়োজন রয়েছে।”

গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখতে দর্শন চর্চা অত্যন্ত কার্যকর। একই সঙ্গে বিশ্বায়ন, পরিবেশ সংকট ও বৈষম্যের মতো জটিল ইস্যু বোঝাতে দর্শন মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। তাই টেকসই ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের জন্য দর্শন শিক্ষা অপরিহার্য।

জনপ্রিয়

জেমস বন্ড: ‘বেশি বিখ্যাত’ হওয়ায় শুরুতে রবার্ট প্যাটিনসনকে চানানি জেফ বেজোস

অজানাকে জানার কৌতূহল আর সত্যের সন্ধানে বিশ্ব দর্শন দিবস

প্রকাশিত ০৭:৫০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬