ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সিদ্ধান্তহীনতার আবর্তে ঘুরপাক খাচ্ছে জলবায়ু সম্মেলন কপ৩১

কৃষি ও পরিবেশ ডেস্ক: চলমান জলবায়ু সম্মেলন কপ৩১-এর কার্যকারিতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিগত ৯ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলা এই সম্মেলনে তুরস্ক আয়োজনের দায়িত্ব পালন করলেও অস্ট্রেলিয়া নেগোসিয়েশনের প্রেসিডেন্সি করেছে। দুই দেশের মধ্যে দায়িত্ব ভাগ হয়ে যাওয়ার কারণে কপ পরিচালনা দুর্বল হয়ে পড়েছে এবং একে অপরকে দোষারোপ করার সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে বৈশ্বিক জলবায়ু সম্মেলন কার্যকর কোনো সমাধান দেওয়ার পরিবর্তে আলোচনাকে আরও জটিল করে তুলেছে।

সম্মেলনের শেষ মুহূর্তের দর-কষাকষির সময় প্রকাশিত খসড়া থেকে জলবায়ু আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে জীবাশ্ম জ্বালানি থেকে ফেজ-আউটের সুনির্দিষ্ট প্রস্তাব এবং অভিযোজনের অর্থায়নের জন্য প্রস্তাবিত বার্ষিক ১২০ বিলিয়ন মার্কিন ডলারের বিষয়টি উধাও হয়ে গেছে। তাছাড়া তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যাওয়ার আশঙ্কা থাকলেও তা নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ খসড়ায় রাখা হয়নি। কার্বন সংগ্রহ ও সংরক্ষণের মতো বিষয়গুলো যুক্ত করায় এটি মূলত জীবাশ্ম জ্বালানি ব্যবহারকেই উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান খসড়া পর্যালোচনা করলে স্পষ্ট হয় যে এটি উন্নত দেশগুলোর বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্যই পরিচালিত হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমার পরিবর্তে উল্টো বৃদ্ধির সুযোগ তৈরি হবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোনো অর্থ ব্যয় করা হবে না। এই পরিস্থিতি পৃথিবীকে আরও এক ভয়ংকর বিপজ্জনক পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।

সম্মেলনকে অর্থবহ করতে হলে নির্ধারিত সময়ের মধ্যে বেশ কিছু সুনির্দিষ্ট বিষয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্যে রয়েছে অভিযোজনের জন্য ১২০ বিলিয়ন মার্কিন ডলার অনুদান বরাদ্দ করা এবং জীবাশ্ম জ্বালানি ফেজ-আউটের সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন তিন গুণ বৃদ্ধি এবং যৌথ কিন্তু পৃথক দায়িত্বের নীতিটি স্পষ্টভাবে কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল

সিদ্ধান্তহীনতার আবর্তে ঘুরপাক খাচ্ছে জলবায়ু সম্মেলন কপ৩১

প্রকাশিত ০৪:২২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬