বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের আসন্ন সিনেমা ‘মনস্টার’-এর টিজার মুক্তির প্রস্তুতি চলছে। নিজের একষট্টিতম জন্মবার্ষিকী উদযাপনের আগেই এই ঘোষণা আসার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণী নির্মাতা ভামশি পইডিপল্লি।
বর্তমানে পুনেতে এই সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছে। সেখানে সালমানের সঙ্গে অংশ নিয়েছেন অভিনেত্রী সীমা বিশ্বাস। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, গল্পের নাটকীয় মোড় ঘোরানোর দৃশ্যগুলোর কাজ শেষ করতেই এই তোড়জোড়।
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে জুটি বাঁধছেন সালমান। এছাড়া এতে খলচরিত্রে অভিনয় করছেন অরবিন্দু স্বামী এবং অন্যান্য চরিত্রে আছেন জ্যাকি শ্রুফ, রণিত রায় ও রাহুল দেব। সিনেমাটিতে সালমানকে দুই সন্তানের এক বাবার চরিত্রে দেখা যাবে।
চলচ্চিত্রটির আরও এক মাসের মতো শুটিং বাকি রয়েছে। দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরতে এর অ্যাকশন দৃশ্যগুলোতে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। আগামী বছরের যেকোনো এক ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।




































