ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

গেইমের গণ্ডি ছাড়িয়ে নতুন কনটেন্ট অর্থনীতিতে জিটিএ সিক্স

প্রযুক্তি ডেস্ক: দীর্ঘ তেরো বছর অপেক্ষার পর বাজারে আসার পর থেকেই দারুণ উন্মাদনা তৈরি করেছে জনপ্রিয় ভিডিও গেইম গ্র্যান্ড থেফট অটো সিক্স বা জিটিএ সিক্স। সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, গেইমটি প্রি-অর্ডার ও প্রথম দিনের বিক্রিতে দুই কোটি পঁয়চল্লিশ লাখের বেশি কপি বিক্রি করে মোট ২৩৬ কোটি ডলার আয় করেছে। বিশ্বজুড়ে জিটিএ ফ্র্যাঞ্চাইজির মোট বিক্রি এখন প্রায় ৪৯ কোটি ৪৫ লাখ কপি ছাড়িয়েছে।

গেইমটির এই বিপুল সাফল্য কেবল বিনোদনের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে একটি বিশাল সমান্তরাল কনটেন্ট অর্থনীতি সচল করেছে। স্ট্রিমিং চার্টসের হিসাব অনুযায়ী, প্রথম চব্বিশ ঘণ্টায় টুইচ, ইউটিউব ও কিকের মতো প্ল্যাটফর্মগুলোতে গেইমটির কনটেন্ট দেখা হয়েছে ১২ কোটি ৫৫ লাখ ঘণ্টা। এই ট্রেন্ডে ড্যারেন আইশোস্পিড ওয়াটকিন্স জুনিয়র ও কাই সেনাটের মতো জনপ্রিয় ইউটিউব ও টুইচ নির্মাতারা লাখ লাখ ঘণ্টা দর্শক-সময় নিয়ে শীর্ষে অবস্থান করছেন।

দর্শকদের এই আগ্রহকে কাজে লাগাতে রকস্টার গেইমস ইউটিউবের সঙ্গে অংশীদারত্ব করে বিশেষ উপহার চালু করেছে। অন্যদিকে, বিভিন্ন এজেন্সি ও ক্লিপিং কোম্পানিগুলো স্ট্রিমের ছোট ভিডিও ক্লিপ তৈরিতে এডিটরদের জন্য বড় অঙ্কের পুরস্কার ও অর্থপ্রদানের প্রচারণা চালাচ্ছে। এমনকি এই কনটেন্ট অর্থনীতি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে শুরু করেছে।

ছোট ও মাঝারি ইউটিউব চ্যানেলগুলোও জিটিএ সিক্স কেন্দ্র করে বিপুল পরিমাণ ভিউ ও সাবস্ক্রাইবারের নাগাল পাচ্ছে। গার্বার কাওয়াসাকি ওয়েলথ অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী রস গার্বার গেইমটিকে কেবল একটি সাধারণ গেইমের চেয়ে অনেক বড় কিছু হিসেবে অভিহিত করেছেন। ওয়েডবুশের বিশ্লেষক অ্যালিসিয়া রিসের মতে, ইন-গেইম পারচেজের মাধ্যমে গেইমটি নির্মাতা কোম্পানির জন্য দীর্ঘমেয়াদে উচ্চ মুনাফার স্থায়ী উৎস তৈরি করবে।

জনপ্রিয়

পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

গেইমের গণ্ডি ছাড়িয়ে নতুন কনটেন্ট অর্থনীতিতে জিটিএ সিক্স

প্রকাশিত ১০:৩৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬