ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান

বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন, অন্তর্বর্তী সরকারকে নুর

গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন। বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আমরা আর রক্ত দিতে চাই না, জীবন দিতে চাই না। আমরা মনের মতো বাংলাদেশ গড়তে চাই, মানের মতো রাষ্ট্র সাজাতে চাই।

তিনি আরও বলেন, এই সরকারকে ক্ষমতায় রেখে আমরা ঘুনে ধরা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা মেরামত করাতে চাই। রাষ্ট্র সংস্কার করতে চাই। নির্বাচন নিয়ে আমাদের কোনো তাড়া নেই।

ডাকসুর সাবেক ভিপি বলেন, শেখ হাসিনার ১৫ বছরে জালিমশাহী সরকারকে আমরা সহ্য করেছি। এ সরকার যদি দুই এক বছর ক্ষমতায় থাকে তা-ও আমরা সহ্য করতে পারব। তবে সরকারকেও জনগণের পালস, জনগণের ভাষা বুঝতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ছাত্র আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়াতে হবে।

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা

বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন, অন্তর্বর্তী সরকারকে নুর

প্রকাশিত ১২:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪