ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পিঁপড়ারা কখনো একে অপরের সঙ্গে ধাক্কা খায় না কেন Logo নিজেই বক্স ক্যামেরা বানিয়ে বদলে যাওয়া ঢাকার ছবি তুলেছেন এই আলোকচিত্রী Logo মশা দমনে ব্যর্থতার অভিযোগ, রাস্তায় মশারি টানিয়ে অবস্থান চার তরুণীর Logo ‘প্রধানমন্ত্রী আম্বানি’ স্টারলিংক নিয়ে মুকেশকে খোঁচা ইলন মাস্কের Logo বিশ্বাসের বাজারে সব মাল ভেজাল Logo মানসিক রোগের ওষুধ নিয়ে এই ৫টি ভুল ধারণা আপনার মধ্যেও আছে? Logo এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ Logo সিম্পসন’স প্যারাডক্স: যখন পরিসংখ্যান মিথ্যা না বলেও ধোঁকা দেয় Logo মানসিক স্বাস্থ্য: যাদের কথা শোনা জরুরি Logo সৌরবিদ্যুতে চলবে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন, নতুন ব্যবস্থা চালু করল ওয়ালটন

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

২২ জন ক্রিকেটার নিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ফেব্রুয়ারির পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এজন্য মার্চ থেকে চুক্তিতে থাকবেন না তিনি।এ বছরের পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ক্যাটাগরিতে এই চুক্তি নির্ধারণ করেছে বিসিবি।

গত ৫ মার্চ ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন মুশফিকুর রহিম। ফলে মার্চ থেকে বি-ক্যাটাগরিতে থাকবেন তিনি।এছাড়া নতুন চুক্তি অনুযায়ী সর্বোচ্চ এ+ ক্যাটাগরিতে একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন পেসার তাসকিন আহমেদ। প্রতি মাসে ১০ লাখ টাকা বেতন পাবেন তিনি।

এ-ক্যাটাগরিতে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিমকে। প্রতি মাসে ৮ লাখ টাকা বেতন পাবেন তারা। ৬ লাখ টাকা বেতনের বি-ক্যাটাগরিতে আছেন মোমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা।

এছাড়া সি-ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদি হাসান।

সর্বশেষ ডি-ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

কেন্দ্রীয় চুক্তির তালিকা :

এ+ ক্যাটাগরি (১০ লাখ) : তাসকিন আহমেদ

এ-ক্যাটাগরি (৮ লাখ) : নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম

বি-ক্যাটাগরি (৬ লাখ) : মোমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা

সি-ক্যাটাগরি (৪ লাখ) : সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদি হাসান

ডি-ক্যাটাগরি (২ লাখ) : নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

জনপ্রিয়

পিঁপড়ারা কখনো একে অপরের সঙ্গে ধাক্কা খায় না কেন

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

প্রকাশিত ১০:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫