ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্টাইলে নতুন চমক – কী নিয়ে আসছে ভিভো Logo বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ Logo অন্তর্বাস পরে ভাইকে রাখি পরাচ্ছেন কৃতি, বিজ্ঞাপন ঘিরে তুমুল বিতর্ক Logo ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার হয়েছে ৬২ হাজার মানুষ: সিপিডি Logo ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ Logo চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার Logo ইরানে আবারও হিজাব বিতর্ক, খোলা চুলে রাস্তায় নারীরা Logo পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন Logo কুবির নজরুল হলে সাময়িক বহিষ্কৃতদের সিটে ছাত্রদলকর্মীদের ওঠানোর অভিযোগ, জানে না প্রশাসন

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্যই সাবেক হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার।

প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না। শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল।

এদিকে, তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। জবাবে জানালেন, বর্তমানে সাভারের ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

আজ সকালে তামিম ইকবাল
প্রসঙ্গত, ডিপিএলের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জানা গেছে, টসের পরপরই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। টস চলাকালেও বেশ অসুস্থই দেখাচ্ছিল তামিম ইকবালকে।

এদিকে, তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা।

জনপ্রিয়

স্টাইলে নতুন চমক – কী নিয়ে আসছে ভিভো

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

প্রকাশিত ১২:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫