ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ

এপ্রিলের ২৬ দিনেও যে ৭ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

চলতি এপ্রিলের প্রথম ২৬ দিনে দেশে প্রায় ২৮ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। তবে এই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকসহ ৭টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি এপ্রিলের প্রথম দিন থেকে শনিবার (২৬ এপ্রিল) পর্যন্ত কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৭টি। এর মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ছাড়াও একটি বিশেষায়িত ব্যাংক, ২টি বেসরকারি ব্যাংক ও ৩টি বিদেশি ব্যাংক রয়েছে।

এই ব্যাংকগুলো হলো- রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংক।

এছাড়াও এপ্রিলের ২৬ দিনে বিদেশি খাতের ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, হাবিব ব্যাংক লিমিটেড ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও দেশে কোনো রেমিট্যান্স আসেনি।

উল্লেখ্য, চলতি এপ্রিলের প্রথম ২৬ দিনে দেশে ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২৭ হাজার ৭০৬ কোটি টাকার বেশি। এই হিসাবে গড়ে প্রতিদিন দেশে ১ হাজার ৬৬ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, ৫ দিনের রিমান্ডে যুবক

এপ্রিলের ২৬ দিনেও যে ৭ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

প্রকাশিত ০৮:২০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫