ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করল ঢাকা-দিল্লি Logo ভারতের পেট্রাপোলে সমাবেশের পর বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি Logo মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান Logo সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গুরুতর চোটে ‘মৌসুম শেষ’ দুয়ের Logo খসড়া চুক্তি প্রত্যাখ্যান ইইউসহ অন্যান্য দেশের, ভেস্তে গেল কপ৩১ আলোচনা Logo সার্বিয়ার ৫ হাজার জাল ভিসাসহ চট্টগ্রামে গ্রেপ্তার ১ Logo দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি Logo ইতিহাস গড়লেন মেসি, টানা দ্বিতীয়বার এমএলএস গোল্ডেন বুট জয় Logo ঢাবির ‘ইডাফস’ অ্যালামনাইয়ের আহ্বায়ক জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান

২য় টেস্টে ২৪৭ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামা টাইগাররা দ্বিতীয় দিন ২৭ রান যোগ করতেই শেষ দুই উইকেট হারায়।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২২০। দ্বিতীয় দিন তাইজুল ইসলাম (৩৩) ও এবাদত হোসেন (৮) দ্রুত বিদায় নিলে থামে টাইগারদের ইনিংস।

এর আগে ইনিংসের শুরুতে ওপেনার সাদমান ইসলাম করেন সর্বোচ্চ ৪৬ রান। মুশফিকুর রহিম ৩৫ এবং লিটন দাস করেন ৩৪ রান।

শ্রীলংকার হয়ে আসিথা ফার্নান্দো ও সোনাল দিনুশা নেন ৩টি করে উইকেট। প্রথম ইনিংসে এখন ব্যাট করছে স্বাগতিক শ্রীলংকা।

জনপ্রিয়

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করল ঢাকা-দিল্লি

২য় টেস্টে ২৪৭ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

প্রকাশিত ০১:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫