ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১০০০ মোমবাতির আলোয় ভাসল নুহাশপল্লী, স্মরণে হুমায়ূন আহমেদ Logo তরুণদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে যেসব অভ্যাসে Logo এনভিডিয়া থেকে স্নায়ুযুদ্ধ: প্রেমের ফাঁদ পেতে যেভাবে তথ্য হাতিয়ে নেয় গুপ্তচররা Logo ভোলার বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষ, ৩ লাখ খরচে ৮ লাখ লাভের আশা Logo টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন Logo ‘সাহিত্যকে সমৃদ্ধ করতে ও পাঠক সৃষ্টিতে হুমায়ূন আহমেদের ভূমিকা অনন্য’ Logo ‘ভারতের বিপক্ষে ফাইনাল’ খেলতে চায় পাকিস্তান Logo হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তান গোলরক্ষক Logo দেশে এসে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: রিজভী Logo প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে কুবি ছাত্রদলের হল-অনুষদ কমিটি

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করলেই কেবল আন্দোলন থামবে, অন্যথায় চলবে: ফারুক হাসান

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেছেন, আমাদের দাবি পরিষ্কার শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন ছাড়তে হবে। তিনি বঙ্গভবন ছাড়লেই ছাত্র-জনতা ঘরে ফিরে যাবে অন্যথায় আমাদের চলমান অবস্থান কর্মসূচি চলবে।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার সাথে গণঅধিকার পরিষদও বঙ্গভবনের সামনে অবস্থান নেয়।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কালভার্ট রোড জামান টাওয়ারের সামনে থেকে মিছিল নিয়ে বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন কালে ফারুক হাসান বলেন, ৫ আগষ্ট আমরা একটি বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছি কিন্তু চুপ্পু সাহেবকে বিতাড়িত করতে পারিনি; এখন সময় তাকে বিতাড়িত করার।

ফারুক আরো বলেন, তিনি রাষ্ট্রপতির চেয়ারে থাকা মানে শহীদদের রক্তের সাথে প্রতারণা করার শামিল। আমরা তাকে সময় দিয়েছি, এই সময়ের মধ্যে তিনি চেয়ার থেকে না নামলে আমরা ভিন্ন রাস্তায় তাকে চেয়ার থেকে নামাতে বাধ্য হবো।

জনপ্রিয়

১০০০ মোমবাতির আলোয় ভাসল নুহাশপল্লী, স্মরণে হুমায়ূন আহমেদ

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করলেই কেবল আন্দোলন থামবে, অন্যথায় চলবে: ফারুক হাসান

প্রকাশিত ০৭:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪