ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন Logo ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড। Logo ৩২ বছর পূর্বে ছাত্রদলের হামলায় নিহত কামরুলের স্মরণে জাবিতে শিবিরের বৃক্ষরোপণ Logo নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল Logo বাবার দোকানে একা পেয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ১৪ বছরের কিশোরকে পুলিশে সোপর্দ Logo কবি নজরুল কলেজে ৬ টি বাস দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ বছরেও কথা রাখেননি কাদির মোল্লা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির Logo খুবি ছাত্রী হলের বাথরুমে গোপনে ৬ মাসে ৯০০ ভিডিও ধারণ করে টেলিগ্রাম গ্রুপে বিক্রি, ক্যান্টিন কর্মী আটক Logo তদন্ত চলাকালীন সিএমওকে দায়িত্ব থেকে অব্যাহতি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাকসুর Logo ববিতে উচ্চশিক্ষার সুযোগ শীর্ষক সেমিনার ও নেগেরি পাডাং বিশ্ববিদ্যালয়ের সাথে MoU স্বাক্ষরিত

নবজাতক কন্যাকে হারিয়ে আবেগঘন বার্তা দিলেন পাকিস্তানি ক্রিকেটার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২:০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৪৩ বার পঠিত

নবজাতক কন্যাকে হারিয়ে আবেগঘন বার্তা দিলেন পাকিস্তানি ক্রিকেটার

দুঃখজনক এক ঘটনায় সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানকে হারিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার আমির জামাল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজেই এ খবর জানিয়েছেন তিনি।

বুধবার (২২ অক্টোবর) ‘এক্সে’ (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে আমির জামাল লেখেন,“আল্লাহ’র কাছ থেকে এসেছিল, আল্লাহ’র কাছেই ফিরে গেল। আমি তোমাকে ধরে রাখতে পারিনি আমার ছোট পরী। বাবা আর মা তোমাকে খুব মিস করবে। তুমি জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকো।”

একই পোস্টে তিনি তার শিশুকন্যার একটি হৃদয়স্পর্শী ছবিও শেয়ার করেন, যেখানে দেখা যায় ছোট্ট হাতটি বাবার আঙুল ধরে আছে।

২৯ বছর বয়সী এই ক্রিকেটার ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জাতীয় দলে তার অভিষেক হয় ২০২২ সালের সেপ্টেম্বরে। এরপর থেকে তিনি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে মোট ১১টি ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন।

এই মর্মান্তিক ঘটনায় পাকিস্তানি ক্রিকেট অঙ্গনসহ বিশ্বের ক্রিকেটপ্রেমীরা শোক ও সহানুভূতি জানিয়েছেন আমির জামাল ও তার পরিবারের প্রতি।

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

নবজাতক কন্যাকে হারিয়ে আবেগঘন বার্তা দিলেন পাকিস্তানি ক্রিকেটার

প্রকাশিত ১২:০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫