ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জমজমাট লড়াইয়ে শেষের গোলে বায়ার্নের মাঠে হার এড়াল আর্সেনাল Logo পিএইচপি প্রোগ্রামিংয়ে ত্রুটি শনাক্ত, নিরাপত্তার উদ্বেগে বন্ধ বহু ওয়েবসাইট Logo ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন Logo আর্জেন্টাইন প্রতিভার মাস্টারক্লাস, ইউনাইটেডকে গুঁড়িয়ে দিল কোমো Logo ‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের ঘোষণা ইরানের Logo ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের Logo যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম Logo মোহাম্মদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ জন গ্রেপ্তার Logo গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব Logo ৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ

ইবিতে চালু হচ্ছে ই-পেমেন্ট সিস্টেম, ইসলামী ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১৯৭ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ই-পেমেন্ট সিস্টেম চালু করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার(৮ নভেম্বর) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি’র কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

জানা যায়, আগামী সাপ্তাহ থেকে শিক্ষার্থীদের জন্য এই কার্যক্রমটি উন্মুক্ত করে দেওয়া হবে। এরপর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ফি ও অন্যান্য পেমেন্ট অনলাইনে পরিশোধ করতে পারবেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ যশোর জোন শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও সিএইচ আরও ড. কামাল উদ্দীন জসিম, প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দাবি পূরণ হতে যাচ্ছে। আমরা অনেক দিন ধরেই এই কার্যক্রম বাস্তবায়নের পথ খুঁজছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ইসলামী ব্যাংক এগিয়ে আসায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ বাস্তব রূপ পাচ্ছে।”

জনপ্রিয়

জমজমাট লড়াইয়ে শেষের গোলে বায়ার্নের মাঠে হার এড়াল আর্সেনাল

ইবিতে চালু হচ্ছে ই-পেমেন্ট সিস্টেম, ইসলামী ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

প্রকাশিত ১০:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫