ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী Logo বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি Logo কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ Logo খুলনায় শিক্ষার্থীদের নিয়ে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ বুটক্যাম্প অনুষ্ঠিত Logo স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক Logo অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর Logo কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo এখন টিভির চার সাংবাদিককে নিয়ে রাতে সিদ্ধান্ত Logo বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের Logo দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

জাবিতে ছাত্রশিবিরের আয়োজনে দিনব্যাপী ‘শহীদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আগামীকাল শুক্রবার দিনব্যাপী ‘শহীদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫” অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মুহিবুর রহমান একথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকার শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সাইকিয়াট্রিক্স, গাইনী, চর্ম ও যৌন, নাক, কান গলা, সার্জারী, চক্ষু অর্থোপেডিক, ডেন্টালসহ মোট ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করবেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা গ্রহণের জন্য এখন পর্যন্ত ৩ হাজার ৫ শত ৩২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন বলে জানান ছাত্রশিবিরের শাখা সভাপতি।

এদের মধ্যে মেডিসিন বিভাগে চিকিৎসা সেবা গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করেছেন ৫১৮ জন শিক্ষার্থী, সাইকিয়াট্রিক্স বিভাগে ২৮০ জন, গাইনী বিভাগে ২৪১ জন, চর্ম ও যৌন বিভাগে ৬৪৫ জন, নাক, কান ও গলা (ENT) বিভাগে ৪০০ জন, সার্জারী বিভাগে ৭২ জন,চক্ষু বিভাগে ৫৭৭ জন, অর্থোপেডিক বিভাগে ১৭৫ জন, ডেন্টাল বিভাগে ৪২২ জন ও অন্যান্য বিভাগে রেজিস্ট্রেশন করেছেন ২০২ জন শিক্ষার্থী।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মুহিবুর রহমান বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, নৈতিকতার ভিত্তিতে আলোকিত মানবিক সমাজ গঠন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর সংগঠনটির প্রকাশ্য কার্যক্রম অযাচিত বাধার কারণে বন্ধ থাকলেও, গত বছর ২৯ অক্টোবর পুনরায় তার সাংগঠনিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই জাবি ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে একের পর এক উদ্যোগ নিয়ে আসছে।

তিনি আরও বলেন, শহীদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। চিকিৎসা সেবা গ্রহণের জন্য এখন পর্যন্ত ৩ হাজার ৫ শত ৩২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের সবাইকে সাথে এই কল্যাণমূলক কর্মসূচি সফলকাম করবো, ইনশাআল্লাহ।

শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মো. মুস্তাফিজুর রহমান বলেন, গত এক বছরে জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয় ছাত্রশিবির শীতবস্ত্র বিতরণ, প্রথম বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, বিভিন্ন দিবস কেন্দ্রিক মেধাভিত্তিক প্রতিযোগিতা আয়োজন, গণ ইফতার মাহফিল আয়োজন, জুলাই অভ্যুত্থানে আহত জাবির বিপ্লবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময়, কুরবানির ঈদে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে ভোজের আয়োজন, ফ্রি হেলথ ক্যাম্প, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, ৫৪তম ব্যাচের নবীনবরণ, ফার্স্ট এইড কিট বিতরণ, সাইকেল পাম্পার বিতরণ, ভর্তি পরীক্ষায় সহযোগিতার লক্ষ্যে ইনফরমেশন বুথ স্থাপন, এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে সোচ্চার ভূমিকা পালনসহ নানা শিক্ষার্থীমুখী কার্যক্রম সম্পন্ন করেছে।

তিনি আরও বলেন, এবছরের শুরুর দিকে আইটিএ-ছাত্রশিবির কোলাবোরেশনে আয়োজিত “আশ-শিফা ফ্রি হেলথ ক্যাম্পে” শিক্ষার্থীদের বেসিক হেলথ চেকআপকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারে আরও বিস্তৃত, বিভাগভিত্তিক বিশেষজ্ঞ সেবা নিয়ে আয়োজন করা হচ্ছে “শহীদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫”।

মুস্তাফিজুর রহমান আরও বলেন, ফ্রি মেডিকেল সেবা গ্রহণের জন্য আমরা শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। চিকিৎসা গ্রহণের জন্য যারা রেজিষ্ট্রেশন করেছেন প্রত্যেকের জন্য থাকবে বিনামূল্যে ওষুধ ও আকর্ষণীয় উপহার।

জনপ্রিয়

‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী

জাবিতে ছাত্রশিবিরের আয়োজনে দিনব্যাপী ‘শহীদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প’

প্রকাশিত ১১:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫