ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫

জাবির ভর্তি পরীক্ষা শুরু আজ, প্রতি আসনে লড়বেন ১১৯ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হচ্ছে। এ বছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ২ লাখ ১৯ হাজার ৩৯৯ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য গড়ে লড়াই করবেন ১১৯ জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা আবেদনের পরিসংখ্যান ও প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এ বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। এই ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০ হাজার ২২০ শিক্ষার্থী। ফলে প্রতিটি আসনের জন্য লড়বেন ২২৭ জন, যা এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ। গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং আইআইটিভুক্ত ‘এ’ ইউনিটে ৪২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬০ হাজার ৩৫১ জন। এই ইউনিটে প্রতি আসনে লড়বেন ১৪২ জন। কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি। এই ইউনিটে আসনপ্রতি লড়বেন ১০১ জন। তুলনামূলক কম প্রতিযোগিতা হবে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে। এখানে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২০ হাজার ৫৮৩ জন। এ ইউনিটে প্রতি আসনে লড়বেন ৬৩ জন। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ১১ হাজার ৬১২ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসনপ্রতি পরীক্ষার্থী ৫৮ জন। এ ছাড়া নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি১’ ইউনিটে ৬৪টি আসনের বিপরীতে ৩ হাজার ৭২৫ জন (আসনপ্রতি ৫৮ জন) এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ইউনিটে ৫০টি আসনের বিপরীতে ৫ হাজার ৪১১ জন (আসনপ্রতি ১০৮ জন) শিক্ষার্থী আবেদন করেছেন।

জনপ্রিয়

নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন

জাবির ভর্তি পরীক্ষা শুরু আজ, প্রতি আসনে লড়বেন ১১৯ জন

প্রকাশিত ১১:৫০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫