ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: বিএনপি নেতা Logo কুবি উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা Logo জুলাইয়ের স্বপ্ন এবং আজকের বাস্তবতা: সকল প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে বাকৃবি শিক্ষার্থীদের ভাবনা Logo খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার Logo জাবিতে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে শনাক্ত না করায় নারী শিক্ষার্থীদের আন্দোলন ও ক্ষোভ Logo পুলিশের উপস্থিতিতে সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা Logo তরুণদের পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান ডিএনসিসি প্রশাসকের Logo চির বসন্তহীন বাংলাদেশের রাজনীতি Logo শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ Logo বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস: রাশেদ খাঁন

এইচএসসিতে জিপিএ-৫ ও পাসের হার বেড়েছে কবি নজরুল কলেজে

গত বছর ফলাফল বিপর্যয়ের পর এবার পাসের হারে কিছুটা উন্নতি করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ। চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬১৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করছে ১ হাজার ৪৯৫ জন, পাসের হার ৯৩ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২৩ জন শিক্ষার্থী, যা গতবারের তুলনায় তিনগুণেরও বেশি।

বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৫০৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৬৯ জন। ফেল করেছে ৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩৬ জন।

মানবিক বিভাগে ৪২২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৭৬ জন। ফেল করেছে ৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৬৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫২৬ জন। অকৃতকার্য হয়েছে ৪১ জন শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।

এবার তুলনামূলক ফলাফল ভালো হলেও ফলাফল প্রকাশের পর কোনও শিক্ষার্থীকে কলেজ ক্যাম্পাসে উচ্ছ্বাস বা উল্লাস করতে দেখা যায়নি। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আবির মিয়া বলেন, আমার রেজাল্টে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। কলেজে এসেছি ভাবলাম সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। কিন্তু সবাই ঘরে বসে ফলাফল পেয়ে যাওয়ায় কেউ ক্যাম্পাসে আসেনি।

এবার শিক্ষার্থীদের ফলাফলে সন্তোষ প্রকাশ করে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক মোহম্মদ হাবিবুর রহমান বলেন, গতবছরের তুলনায় কলেজ শিক্ষার্থীদের ফলাফলে আমরা সন্তুষ্ট। নানান সংকটের মাঝেও শিক্ষক শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তবে আমাদের প্রত্যাশা শিক্ষার্থীরা যেন শতভাগ পাস করে।

উল্লেখ্য, গত বছর কবি নজরুল সরকারি কলেজের পাসের হার ছিল ৯১ দশমিক ১৩ শতাংশ‌ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৭ জন।

জনপ্রিয়

রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: বিএনপি নেতা

এইচএসসিতে জিপিএ-৫ ও পাসের হার বেড়েছে কবি নজরুল কলেজে

প্রকাশিত ০৪:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪