ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

শিক্ষা ডেস্ক: দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে শতভাগ উপবৃত্তির আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এই সর্বজনীন সুবিধা প্রদান করা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম ও পদ্ধতিই আগের মতো অব্যাহত থাকবে। গত ১৮ নভেম্বর স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করা হয়।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, জিটুপি বা গভমেন্ট টু পারসন পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থী কিংবা তার অভিভাবকের ব্যাংক হিসাব বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে উপবৃত্তির অর্থ পাঠানো হবে। যেসব ছাত্রীর নাম ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে এবং যারা নিয়মিত উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে কোনো ব্যাংক বা মোবাইল হিসাব খুলতে হবে না। তবে যেসব ছাত্রী এতদিন উপবৃত্তির বাইরে ছিল, তাদের জন্য নতুন হিসাব খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য অভিভাবক নির্বাচন এবং হিসাব খোলার বিষয়ে সুনির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। সাধারণত বাবা অথবা মাকে অভিভাবক হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের জীবিত থাকা সাপেক্ষে অনলাইন ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে বাবা-মা কেউ জীবিত না থাকলে ভাই, বোন, দাদা, দাদি, নানা কিংবা নানির মতো বিকল্প স্বজনেরা অভিভাবক হতে পারবেন। বিকল্প অভিভাবক না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র সাপেক্ষে শিক্ষার্থীরা নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে শর্ত হিসেবে বলা হয়েছে যে, বাবা কিংবা মায়ের জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন ও সংশ্লিষ্ট হিসাব খুলতে হবে। এ ছাড়া কোনো নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করতে হলে ইআইআইএন নম্বরসহ উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনার কার্যক্রম যথাযথভাবে মনিটরিং করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

হন্ডুরাসে নারী পাচার মামলায় ৩ মার্কিন নাগরিকসহ ৪ জন দোষী সাব্যস্ত

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

প্রকাশিত ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬