ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দৌড়েই স্বপ্নজয়, সুইটি আক্তারের ৮০ ম্যারাথন নারীদের অনুপ্রেরণা Logo মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি Logo শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী Logo বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ৯ অক্টোবর, ত্রিদেশীয় সিরিজ ১৭ তারিখ থেকে Logo ‘খেলনা বিমান’ বলে মামলা খেলেন নোরা Logo নিজেদের দাবি জানাতে সড়কে নেমে পড়লো রোবটের দল Logo যাত্রাবাড়ীতে গুলি: অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার চার, বিস্ফোরক নিষ্ক্রিয় Logo রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ Logo লিবিয়ার ‘গেম ঘর’ থেকে মিশরের জেলখানায় ৬ বাংলাদেশি Logo হাসিনাকে ফিরিয়ে আনতে অনড় সরকার, ভারতের কাছে প্রত্যাশা ‘মুখ বন্ধ রাখা’

কালকে বিএনপি নিষিদ্ধ করলে আমরা কী করব : গয়েশ্বর

অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন। কালকে বিএনপি নিষিদ্ধ হলে করণীয় কী এ প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘অনেক অপরাধী-দুর্নীতিবাজকে অন্তর্বর্তী সরকার দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘ছাত্রলীগ ব্যানড করেছে। একদম শেষ। আমরা আপত্তি করছি না, নাকি খুশি হচ্ছি? কালকে যদি বিএনপি ব্যানড করে তাহলে আমরা কী করব?’

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘জামায়াতে ইসলামের তো অনেক লোকের ফাঁসি হইছে। অনেক অত্যাচার করছে। জামায়াতে ইসলামও কিন্তু কোনো ফ্যাসিবাদী ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করে নাই।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংস্কার করতে কতটুকু সময় দরকার হয় তা আমরা বুঝি। সে সময়টুকু পর্যন্ত আমরা অপেক্ষা করব। সেই সময়টুকু অতিক্রান্ত হলে বিএনপি অবশ্যই ঘরে বসে চিনা বাদাম খাবে না।’ অতীতেও আমরা রাজপথে আন্দোলন করেছি, ভবিষ্যতেও করব বলেও মন্তব্য করেন তিনি।

জনপ্রিয়

দৌড়েই স্বপ্নজয়, সুইটি আক্তারের ৮০ ম্যারাথন নারীদের অনুপ্রেরণা

কালকে বিএনপি নিষিদ্ধ করলে আমরা কী করব : গয়েশ্বর

প্রকাশিত ০৩:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪