ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা Logo গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত Logo সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করলো পুলিশ

সমুদ্রে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

  • মোঃ ইমরান হোসেন
  • প্রকাশিত ১১:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২৩০ বার পঠিত

তিনদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা বিকল ফিশিং বোট ”এমভি মায়ের দোয়া” এর ৮ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৮ ডিসেম্বর রবিবার সকাল ৮টায় পটুয়াখালীর মহিপুর থানাধীন গোলবুনিয়া ঘাট হতে ”এমভি মায়ের দোয়া” নামক একটি ফিশিং বোট ৮ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। অতঃপর একইদিন দুপুর ১১টায় যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। ৩ দিন যাবৎ সমুদ্রে ভাসার পর বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে, উক্ত বোটের একজন জেলে বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার সকাল ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন নিজামপুর কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের অভিযানিক দল উক্ত এলাকা হতে ৮ জন জেলেসহ বিকল হওয়া বোটটি উদ্ধার করে এবং বোটের ইঞ্জিন সচল করার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

পরবর্তীতে উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

জনপ্রিয়

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল

সমুদ্রে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

প্রকাশিত ১১:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬