ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাঠে বসে ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে কোকা-কোলা Logo মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য স্মুথ গেমিং অভিজ্ঞতা নিয়ে এলো ইনফিনিক্স হট ৭০ Logo ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর Logo বাংলাদেশে তরুণ গল্পকারদের ক্ষমতায়নে তিন বছর পূর্তি উদযাপন করল ভিভো ও এসওএস চিলড্রেনস ভিলেজ Logo বাকৃবিতে রোভার স্কাউটের নবীন সদস্যদের দীক্ষা অনুষ্ঠান Logo সিওয়াইবি কবি নজরুল সরকারি কলেজ শাখার নতুন সভাপতি রাসেল, সম্পাদক রায়হান Logo জাবিতে ‘চাঁদা’ দাবির অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা Logo বাকৃবিতে বালাইনাশকের ঝুঁকি হ্রাসে পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  Logo মেঘবরণী রেস্তো & পার্টি সেন্টারে অনুষ্ঠিত হলো জমজমাট মিউজিক লাইভ শো Logo পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড়

সৌদি আরবে সুযোগ কমছে প্রবাসীদের, দুই খাতে ৬০ শতাংশ কর্মী হতে হবে সৌদির

প্রবাসীদের কাজের সুযোগ কমিয়ে দিয়ে মার্কেটিং এবং সেলস খাতে নিজ নাগরিকদের কাজের ক্ষেত্র তৈরির ব্যবস্থা করছে সৌদি আরব।

দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সোমবার (১৯ জানুয়ারি) জানিয়েছে, এ দুই খাতের যেসব প্রতিষ্ঠান আছে- যাদের কর্মী সংখ্যা তিন বা তারও বেশি, তাদের লোকবলের ৬০ শতাংশ সৌদির নাগরিক হতে হবে। এসব কর্মীর মাসিক বেতন হবে ৫ হাজার ৫০০ রিয়াল।

মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি খাতের মার্কেটিং প্রতিষ্ঠানের কর্মী হতে হবে ৬০ শতাংশ। যার মধ্যে রয়েছে মার্কেটিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং এজেন্ট, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, অ্যাডভারটাইজিং ডিজাইনার, পাবলিক রিলেশন্স পদ।

সরকারি ঘোষণার তিন মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

অপরদিকে সেলস খাতে যেসব প্রতিষ্ঠানে তিন বা তারও বেশি কর্মী রয়েছে সেখানেও ৬০ শতাংশ স্থানীয় কর্মী রাখতে হবে। এই খাতে রয়েছে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি এবং যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ, সেল স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্ট। এ খাতেও ৬০ শতাংশ কর্মী নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার তিন মাস পর থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকরের মাধ্যমে শ্রমবাজার আরও আকর্ষনীয় হবে, মানসম্পন্ন কাজের সুযোগ তৈরি হবে এবং যোগ্য সৌদির নাগরিকদের চাকরির স্থিতিশীলতা প্রমোট হবে।

সূত্র: সৌদি গ্যাজেট

জনপ্রিয়

মাঠে বসে ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে কোকা-কোলা

সৌদি আরবে সুযোগ কমছে প্রবাসীদের, দুই খাতে ৬০ শতাংশ কর্মী হতে হবে সৌদির

প্রকাশিত ০২:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬