ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন Logo বিডিটিকেটসে দ্রুত টিকেট বুকিংয়ের পাশাপাশি দ্রুত রিফান্ড সুবিধা Logo ভিভোর পৃষ্ঠপোষকতায় এনইউবিতে তিন দিনের ক্লাব ফেস্ট Logo কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বোচ্চ বরাদ্দ Logo গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো ভিন্নমতকে সম্মান করা : মির্জা ফখরুল

নাগরিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতি ইশরাকের

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, প্রচার কার্যক্রমে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে এবং ভোটাররা তাঁদের বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরছেন। এসব সমস্যা সমাধানে তিনি নির্বাচিত হলে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

বুধবার ২৮ জানুয়ারি রাজধানী ওয়ারী ৩৯ নং ওয়ার্ড এলাকা নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, প্রচারণায় অংশ নিতে সাধারণ মানুষ নিজেরাই নেমে আসছেন। দীর্ঘদিন ধরে অনেকেই ভোট দিতে পারেননি বলে তাঁরা জানিয়েছেন। এ ছাড়া বড় একটি সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছেন। এই আসনে প্রায় ৫২ শতাংশ নারী ভোটার রয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রচারণার সময় ভোটাররা তাঁকে আশ্বস্ত করেছেন যে তাঁরা তাঁকে ভোট দেবেন এবং ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি জয়যুক্ত করবেন। এ সময় ভোটাররা তাঁদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরছেন এবং সেগুলোর সমাধানে প্রতিশ্রুতি চাইছেন।

ইশরাক হোসেন জানান, বর্তমানে গ্যাসের সংকট সবচেয়ে বড় সমস্যা হিসেবে সামনে আসছে। তিনি বলেন, যেখানে যাচ্ছেন, সেখানেই এ বিষয়ে অভিযোগ পাচ্ছেন। তিনি ভোটারদের আশ্বস্ত করেন, নির্বাচিত হলে গ্যাসের সংকট নিরসনে তিনি কাজ করে যাবেন।

এ ছাড়া জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সমস্যার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার কথাও জানান বিএনপির এই প্রার্থী। তিনি বলেন, দলের ৩১ দফার আলোকে ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে, তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব দূরীকরণের বিষয়গুলো নিয়েও তিনি ভোটারদের সঙ্গে কথা বলছেন।

জনপ্রিয়

জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান

নাগরিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতি ইশরাকের

প্রকাশিত ০৬:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬