ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

ভর্তি পরিক্ষায় কুবি শাখা ছাত্রদলের নানা সেবা মূলক কার্যক্রম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫ -২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য  বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে কমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—পরীক্ষা সংশ্লিষ্ট তথ্য ও সহায়তা প্রদান, মেডিকেল সেবা,বাইক সার্ভিস, বিশ্রামাগার, খাবার পানি ও স্যালাইন সরবরাহ ইত্যাদি।

শুক্রবার( ৩০ জানুয়ারী ) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুবি কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা এ সেবা প্রদান করে।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে নেতাকর্মীরা ভর্তিচ্ছুদের পরীক্ষা সংশ্লিষ্ট তথ্য ও সহায়তা প্রদান,মেডিকেল সেবা, ফ্রি বাইক সার্ভিস, পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার, খাবার পানি ও স্যালাইন সরবরাহ ইত্যাদি সরবরাহ করেন ।

শাখা ছাত্র দলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং পাশাপাশি তাদের অভিভাবকরা যারা এসেছেন দূর- দূরান্ত থেকে, তাদের সেবার কথা চিন্তা করে আমরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে একটি সেবা তথ্যকেন্দ্র তৈরি করেছি। আমরা চেষ্টা করছি এখানে যারা অভিভাবকরা আছেন এবং শিক্ষার্থীরা আছেন সকলে ভলো ভাবে সেবা প্রদানে যাতে তারা কোনো সমস্যার সম্মুখীন না হয়।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি গতকালকে থেকে যারা এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আসছে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য আসছে তাদেরকে আমাদের হলগুলো, যে বাসা বা ম্যাচগুলো আছে সবগুলোতে সাধ্যমত তাদেরকে থাকা এবং খাবারের ব্যবস্থা করেছি। এখানে একটি আমাদের মেডিকেল সেবা বুথ স্থাপন করেছি। যাতে তারা ইমারজেন্সি কোন প্রয়োজনে চিকিৎসা সেবা পায়।পাশাপাশি আমরা সবার আগে বাংলাদেশ নামে একটা বাইক সার্ভিস চালু করেছি। যেটা আমরা কালকে রাত থেকে শুরু করেছি। আজকের দিনে প্রায় ৫০ জন ছাত্রকে আমরা সেবাটা দিতে পেরেছি।আগামীকালও আমাদের সেবাগুলো অব্যহত থাকবে। আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং অন্যান্য যারা পরীক্ষার্থী, যারা আসবে এবং অভিভাবকরা আসবে সকলের পাশে আমরা আমাদের সাধ্যমতো থাকবো।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দূর- দুরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকের কথা চিন্তা করে আমরা সেবা তথ্য কেন্দ্র স্থাপন করেছি। সেখানে পরিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্রাম নিচ্ছে ।বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে তাদেরকেও আমারা সেবা দিবো। পাশাপাশি যারা রাতে এসেছে তাদের জন্য সাধ্যমতো থাকা ও খাবারের ব্যবস্থা করেছি। প্রতিবারের মতো আমরা এবারো বাইক সার্ভিস চালু করেছি যেটি সবচেয়ে বেশি সাড়া পাচ্ছে,খুব সুন্দর ও উৎসব মুখর ভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে।’

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

ভর্তি পরিক্ষায় কুবি শাখা ছাত্রদলের নানা সেবা মূলক কার্যক্রম

প্রকাশিত ১০:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬