ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যাত্রী না তুলেই ৫ ঘণ্টা ট্রিপ, উবারের অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোক্তা অধিকারে অভিযোগ Logo উৎসবমুখর পরিবেশে দক্ষিণ বনশ্রীতে চলছে ইল্লিয়ীন ফ্ল্যাগশিপ স্টোরের ‘গ্র্যান্ড ওপেনিং’ উৎসব Logo এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ Logo থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি Logo ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন Logo পুনর্বাসন ও জীবিকা উন্নয়নে সিআরপি ও ডিআরআরএ–র পাশে ইউনিলিভার বাংলাদেশ Logo নির্বাচনের আগে-পরে বিএনপি নিয়ে বাংলাদেশি কূটনীতিকের বিষোদগার Logo দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন Logo সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রমজানে কোকা-কোলার বিশেষ উদ্যোগ Logo শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

গনভোটকে শুধু অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব হিসাবে দেখলে চলবে না : আলী রিয়াজ

গনভোটকে শুধু অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব হিসাবে দেখলে চলবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রিয়াজ।

সোমবার (২ ফেব্রুয়ারী) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গনভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতামুলক প্রচার প্রচারনা শীর্ষক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

আলী রিয়াজ বলেন, গনভোটকে শুধু অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব হিসাবে দেখলে চলবে না। বিগত সময়ে যারা শহিদ হয়েছেন, গুম, খুনের শিকার হয়েছেন এবং প্রায় ১৪০০ জন মানুষের আত্মত্যাগের কথা আমাদের মনে রাখতে হবে। গনভোটের বিজয় কোনো সরকারের বিজয় নয়, বরং এটি এই দেশের ভবিষ্যত পরিবর্তনের একটি ভোট।

তিনি বলেন, ১৪ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ যে পরিমাণ নির্যাতন মোকাবেলা করেছে, তাই আসুন রাষ্ট্রটা আমাদের গড়তে হবে। এই গণভোটের সুযোগ সহজে আসেনি। এটা সরকারের দায়িত্ব নয়, গণভোট বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে একটা অন্যতম সুযোগ।

তিনি প্রত্যেককে আহ্বান জানিয়ে বলেন, গণভোটের বিষয়টাকে কেউ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হিসেবে বিবেচিত করনেন না । অন্তর্বর্তী সরকার আর কয়েকদিন পরে থাকবে না। কিন্তু বাংলাদেশ পরিবর্তন করার জন্য যে চৌদ্দশত মানুষ প্রাণ দিয়েছে, বিগত ১৬ বছর ধরে যে ব্যক্তিতান্ত্রিক শাসনের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে, যারা গুম খুন হয়েছে, যে মায়ের বুক খালি হয়েছে, তারা আপনাকে একটি দায়িত্ব দিয়ে গিয়েছে এটা আমাদেরকে অনুভব করতে হবে।

তিনি আরও বলেন, তৎকালীন সময়ে আওয়ামীলীগের অনুমোদিত ১০৪ জনের কমিটি চেয়েছিলো এদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। কিন্তু সেটা শেখ হাসিনা এক বৈঠকেই সম্পন্ন বাতিল করে দিয়েছেন। কারণ একটাই ছিলো এদেশে কোনো নির্বাচন ব্যবস্থা রাখা যাবে না।

উল্লেখ্য, উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জুলাই আন্দোলনের শহীদদের পরিবার ও ২৪ এর আহাত জুলাই যোদ্ধারা।

জনপ্রিয়

যাত্রী না তুলেই ৫ ঘণ্টা ট্রিপ, উবারের অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোক্তা অধিকারে অভিযোগ

গনভোটকে শুধু অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব হিসাবে দেখলে চলবে না : আলী রিয়াজ

প্রকাশিত ০৬:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬