ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ Logo ৩০ ঘণ্টা পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল শুরু Logo বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ Logo ১৭ বছরে দেশের প্রত্যেকটা খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে Logo মাদক ব্যবসায়ী-ছিনতাইকারীদের দীর্ঘদিন আটক রাখা যায় না: আইজিপি Logo আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন Logo ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক গুলিবিদ্ধ Logo গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Logo উইপোকার দাপটে মধ্যরাতে সার্কিট হাউজ ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা তাহের Logo বিচারকদের আবাসন সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ

পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ

‎‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নাত-ই-রাসূল (সা.) মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ কর্মসূচির আয়োজন করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, ক্যাম্পাস গেট ও শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর কুবি কেন্দ্রীয় মসজিদ ও ক্যাম্পাস গেটে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে হালুয়া ও রুটি বিতরণ করা হয়। পরবর্তীতে বাদ মাগরিব কুবি শহীদ মিনারে নাত-ই-রাসূল (সা.) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

‎কুবি গাউছিয়া কমিটির সদস্য আবরার আহমদ আশরাফি বলেন, ‘পবিত্র শবে বরাত উপলক্ষে হালুয়া-রুটি বিতরণ ও নাত-ই-রাসূল (সা.)-এর আসর আয়োজন করতে পেরে আমরা কৃতজ্ঞ। এই ফজিলতপূর্ণ রাতে আমাদের মূল লক্ষ্য তরুণ সমাজকে ইবাদত ও নবীপ্রেমে উদ্বুদ্ধ করা। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গাউছিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখার সভাপতি মোহাম্মদ আরমান হোসেন বলেন, ‘পবিত্র শবে বরাত আত্মশুদ্ধি ও তাওবার এক গুরুত্বপূর্ণ রজনী। এই রাতের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করাই আমাদের মূল উদ্দেশ্য। গাউছিয়া কমিটি বাংলাদেশ আগামীতেও ধর্মীয় ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।”

জনপ্রিয়

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ

পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ

প্রকাশিত ১০:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬