ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ Logo থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি Logo ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন Logo পুনর্বাসন ও জীবিকা উন্নয়নে সিআরপি ও ডিআরআরএ–র পাশে ইউনিলিভার বাংলাদেশ Logo নির্বাচনের আগে-পরে বিএনপি নিয়ে বাংলাদেশি কূটনীতিকের বিষোদগার Logo দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন Logo সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রমজানে কোকা-কোলার বিশেষ উদ্যোগ Logo শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের Logo বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস

‎‎নতুন তিন রুটে বাস চালুর দাবি কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলের বাস নতুন তিনটি রুটে চালুর দাবিতে উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুবি শিক্ষার্থীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) স্মারকলিপিটি প্রদান করা হয়।

‎স্মারকলিপিতে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ করতে ক্যাম্পাস থেকে ঢাকা, ক্যাম্প্যাস থেকে লাকসাম এবং ক্যাম্পাস থেকে চৌদ্দগ্রাম  বাস চালুর দাবি করা হয়।

‎আইসিটি বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসিফ বলেন, ‘এই তিনটি রুটে বাস চালু আমাদের অনেক দিনের দাবি। লাকসাম, চৌদ্দগ্রাম পর্যন্ত বাস চালু হলে অনেক শিক্ষার্থী যাতায়াত করতে পারবে ওদিক থেকে অনেক শিক্ষার্থী যাওয়া আসা করে। এবং ঢাকার বাস চালু হলে আমরা সকলেই সুবিধা পাবো কারণ প্রায় সকলকেই ঢাকায় বিভিন্ন প্রয়োজনে যেতে হয়। এই তিনটি রুটে বাস চালু হলে আমাদের যাতায়াতের নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত হবে। আমরা চাই আমাদের এই দাবি দ্রুত পূরণ হবে।’

‎এ ব্যাপারে রসায়ন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হান বলেন, ‘আমরা আজকে ক্যাম্পাস থেকে লাকসাম, চৌদ্দগ্রাম এবং ঢাকা পর্যন্ত বাস চালুর জন্য স্মারকলিপি দিয়েছি। লাকসাম, চৌদ্দগ্রাম পর্যন্ত বাস গেলে ওদিকের সকল শিক্ষার্থী সুবিধা পাবে এবং ঢাকার বাসটি পেলে সকল শিক্ষার্থীদের সুবিধা হবে কারণ অনেক শিক্ষার্থীকে ঢাকা যেতে হয় বিভিন্ন প্রয়োজনে। তাই আমরা আশাকরি অতিদ্রুত এই তিনটি রুটে বাস চালু করা হবে।’

জনপ্রিয়

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

‎‎নতুন তিন রুটে বাস চালুর দাবি কুবি শিক্ষার্থীদের

প্রকাশিত ০৫:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬