ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ Logo জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা

শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে গোবিপ্রবিতে উদ্যোক্তা মেলা

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার পথে উৎসাহিত করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উদ্যোক্তা মেলা-২০২৬ আয়োজন করা হয়েছে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এই উদ্যোক্তা মেলা আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টায় শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

এতে ২২টি স্টলে শিক্ষার্থীরা তাদের নিজেদের সৃজনশীল উদ্যোগ প্রদর্শন করে। দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান উদ্যোক্তা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং তরুণ উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসার নানা দিক নিয়ে মতবিনিময় করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও উদ্যোক্তা মেলার আহ্বায়ক ড. দিপংকর কুমার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মাদ আনিসুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, বিজনেস স্টাডিস অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, আইন অনুষদের ডিন মানসুরা খানম, এনিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মো. মাহবুব হাসান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে উদ্যোক্তা মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রিয়

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে গোবিপ্রবিতে উদ্যোক্তা মেলা

প্রকাশিত ০৬:৪৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬