ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় ঢাবিতে ছাত্রদলের গোলাপ ফুল বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে গোলাপ ফুল বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিএনপি সরকার গঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াকে কেন্দ্র করে নিজ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল।
ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের হাতে গোলাপ তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

মাহমুদ ইসলাম কাজল বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রুবেল পারভেজ, জারিফ রহমান, শাকিকুল সাগর, তানভীর ইসলাম, চিন্ময় রায়, মাহফুজ আলী, মুগ্ধ ও মিরাজসহ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীরা উপস্থিত।

জনপ্রিয়

এই ৫ উইকেট হাসানের কাছে যে কারণে ‘খুব স্পেশাল’

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় ঢাবিতে ছাত্রদলের গোলাপ ফুল বিতরণ

প্রকাশিত ০৮:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬