ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে রসায়ন সংসদের সহ-সভাপতি রিয়াদ, সম্পাদক কনক Logo পদোন্নতি বোর্ডে দীর্ঘ স্থবিরতা, ববিতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে ক্ষোভ Logo কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক কমিটিতে কুবির দুই শিক্ষক Logo প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় জাবিতে ডিআইএসের যাত্রা শুরু Logo মহানবীকে (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চান সংসদ সদস্য হানজালা Logo নববর্ষে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ববি ছাত্রদলের Logo শিশুদের মধ্যে বাড়ছে ই-সিগারেট আসক্তি, নিষিদ্ধের দাবি Logo মেয়ে সেজে প্রতারণা ও যৌন সহিংসতা, ‘সিরিয়াল রেপিস্ট’ গ্রেপ্তার Logo বৈশাখী উল্লাসে ভিভো স্টোর: সাথে একদিনের ম্যানেজার তাহসান Logo জাবিতে ১৫ মে থেকে শুরু হচ্ছে ছায়া জাতিসংঘ সম্মিলন ২০২৬

পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি উন্মুক্ত করার জন্য ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্ররাজনীতি উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই মিছিল বের করেন ছাত্রদল। মিছিলটি প্রধান ফটক থেকে শুরু হয়ে ‘জুলাই-৬’ হল, স্বাধীনতা হল, স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময় তারা ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘যুগে যুগে জিতলো কারা জিয়ার সৈনিকেরা’, ‘যে জিয়া জনতার সে জিয়া মরে নাই’ প্রভৃতি স্লোগান দেন।

মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক কে. এম তরিকুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলে অনেকের সুবিধা হয়। রাজনীতি নিষিদ্ধ রাখলে অনেকের গদি ধরে রাখতে সুবিধা হয়। ২০২৪ সালে অবৈধভাবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। আমরা তখন এর প্রতিবাদ করেছিলাম কিন্তু প্রশাসন কিছু বলেনি। গত কয়েক মাসে আমরা একাধিকবার প্রশাসনকে রাজনীতি চালু করার জন্য স্মারকলিপি দিয়েছি কিন্তু প্রশাসন এই বিষয়ে কোন কর্ণপাত করেননি। অনতিবিলম্বে যদি রাজনীতি উন্মুক্ত করে দেওয়া না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচীতে যাবো।’

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, ‘প্রিয় সহযোদ্ধারা এ দেশে স্বৈরশাসক ছিলেন শেখ হাসিনা। ৫ আগস্টের পর সবার স্বাধীনভাবে গনতান্ত্রিক চর্চার অধিকার তৈরী হয়েছে কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল আমাদের অধিকারকে খর্ব করার জন্য রাজনীতি নিষিদ্ধ করেছে। আমরা বর্তমান প্রশাসনকে বলতে চাই আমরা আমাদের অধিকার চাই, আপনারা আমাদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিন।’

এ সময় পাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান তাফহীমুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ওলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলিভসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

জাবিতে রসায়ন সংসদের সহ-সভাপতি রিয়াদ, সম্পাদক কনক

পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি উন্মুক্ত করার জন্য ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত ১১:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬