ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ক্রাচে ভর দিয়ে কাজে যান বিল্লাল, ১৮ বছর ধরে ইট ভেঙে চালাচ্ছেন সংসার Logo ঢাকার যে আটটি দোকানে পাবেন নিরামিষ ও বাঙালি খাবারের স্বাদ Logo সৌদিতে হামলা: ঢাকা থেকে ১২৬ ফ্লাইট বাতিল, ১৯ হাজারের বেশি যাত্রী দুর্ভোগে Logo সরবরাহ সংকটের জেরে বিশ্বব্যাপী খাবারের দাম আরও বাড়ার আশঙ্কা Logo মন্ত্রিসভার সদস্যকে পদত্যাগ করতে বলা প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যেই পড়ে: অ্যাটর্নি জেনারেল Logo মেকআপ ও ঘরের কাজের কারণে পুরুষদের চেয়ে বেশি সময় লাগে: জাপানের প্রধানমন্ত্রী Logo এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো Logo ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা এখন ‘মাইগভ’ প্ল্যাটফর্মে Logo বিতর্কিতদের সরিয়ে কী বার্তা দিচ্ছে বিএনপি? Logo গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর: প্রকাশ্যে মাদক বিক্রি, ২০ টাকায় মিলছে সেবনের ‘নিরাপদ’ জায়গাও

পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি উন্মুক্ত করার জন্য ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্ররাজনীতি উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই মিছিল বের করেন ছাত্রদল। মিছিলটি প্রধান ফটক থেকে শুরু হয়ে ‘জুলাই-৬’ হল, স্বাধীনতা হল, স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময় তারা ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘যুগে যুগে জিতলো কারা জিয়ার সৈনিকেরা’, ‘যে জিয়া জনতার সে জিয়া মরে নাই’ প্রভৃতি স্লোগান দেন।

মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক কে. এম তরিকুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলে অনেকের সুবিধা হয়। রাজনীতি নিষিদ্ধ রাখলে অনেকের গদি ধরে রাখতে সুবিধা হয়। ২০২৪ সালে অবৈধভাবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। আমরা তখন এর প্রতিবাদ করেছিলাম কিন্তু প্রশাসন কিছু বলেনি। গত কয়েক মাসে আমরা একাধিকবার প্রশাসনকে রাজনীতি চালু করার জন্য স্মারকলিপি দিয়েছি কিন্তু প্রশাসন এই বিষয়ে কোন কর্ণপাত করেননি। অনতিবিলম্বে যদি রাজনীতি উন্মুক্ত করে দেওয়া না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচীতে যাবো।’

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, ‘প্রিয় সহযোদ্ধারা এ দেশে স্বৈরশাসক ছিলেন শেখ হাসিনা। ৫ আগস্টের পর সবার স্বাধীনভাবে গনতান্ত্রিক চর্চার অধিকার তৈরী হয়েছে কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল আমাদের অধিকারকে খর্ব করার জন্য রাজনীতি নিষিদ্ধ করেছে। আমরা বর্তমান প্রশাসনকে বলতে চাই আমরা আমাদের অধিকার চাই, আপনারা আমাদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিন।’

এ সময় পাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান তাফহীমুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ওলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলিভসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ক্রাচে ভর দিয়ে কাজে যান বিল্লাল, ১৮ বছর ধরে ইট ভেঙে চালাচ্ছেন সংসার

পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি উন্মুক্ত করার জন্য ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত ১১:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬