ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি Logo মোবাইল ফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন কীভাবে Logo লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন Logo ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা Logo দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু Logo বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল Logo শেষ হলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬: ওয়ার্ল্ড কাপে যাচ্ছে বাংলাদেশ Logo নীলফামারীতে টিআইবি-সনাকের মানববন্ধন: পরিবেশ রক্ষায় ১২ দফা সুপারিশ Logo ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লেবু, সম্পাদক টিটু Logo কুড়িগ্রামের দিনমজুর থেকে দোহারের সফল বর্গা চাষী মোহাম্মদ হোসেন

রাবি প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ১১:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৫ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ক্যারিয়ার কাউন্সিলং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকলের মাঝে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। যার জন্য ১ মাস রোজা রাখতে বলা হয়েছে। আমাদের কর্মজীবনে তাকওয়া গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জনসংখ্যার তুলনায় অতি ছোট একটা দেশ। যার কারণে সবার অধিকার আদায় করা মুশকিল হয়ে পরে। একমাত্র মানুষ গুলোকে মানবসম্পদে পরিণত করতে হবে। যার মাধ্যমে দেশের অর্থনীতি উন্নয়ন করা সম্ভব।

তিনি বলেন, আমি আশা করছি আমরা জাতীয় জীবনের যে চাওয়া পাওয়া সেগুলো পূরণ করার আল্লাহর সাহায্য কামনা করব। কারণ তার সাহায্য ছাড়া কিছু সম্ভব নয়। এছাড়া আমরা বেশি বেশি দোয়া করব যেন সব রোজা গুলো রাখতে পারি। সবশেষে যারা রাবি প্রেসক্লাব সুন্দর একটা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান বলেন, প্রেসক্লাবের এই সুন্দর আয়োজন জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রেসক্লাব সংবাদ পরিবেশনের পাশাপাশি রমজানের শিক্ষা নিয়ে সকলের সাহায্য সহযোগিতা এগিয়ে আসুক এটাই প্রত্যাশা করি।

ক্লাব সভাপতি মনির হোসেন মাহিন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাকওয়া অর্জনের মাস হচ্ছে রমজান মাস। আমরা এই একটা মাস নিজেদের সংযত রেখে বিভিন্ন পাপ থেকে নিজেদের বিরত রাখি।

তিনি আরও বলেন, রমজান মাসের পাশাপাশি অন্যন্য মাসেও যেন আমরা সবাইকে সহযোগিতা করতে পারি সেদিকে আমাদের নজর রাখতে হবে। রমজান মাস সাংবাদিকতার উপরও ব্যাপক প্রভাব ফেলে; শিক্ষা দেয় সততা ও ন্যায়ের পথে অগ্রসর হওয়ার জন্য। রমজানের শিক্ষা নিয়ে আমরা সারাবছর চলতে পারব বলে আশাবাদ রাখছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার, রাকসুর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক এবং ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ।

সায়েম / রাবি

জনপ্রিয়

হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি

রাবি প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত ১১:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬