ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা: কেরানীগঞ্জে কেন্দ্র পরিদর্শন

চলমান এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেরানীগঞ্জের আমবাগিচাস্থ কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী।

আজ শনিবার (২৫ জুলাই, ২০২৬) সকালের পরীক্ষা চলাকালীন তিনি আকস্মিকভাবে কেন্দ্রটিতে উপস্থিত হন এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তিনি বিভিন্ন পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষার্থীদের উপস্থিতি, আসন বিন্যাস এবং কেন্দ্রের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ তদারকি করেন।

পরিদর্শনকালে কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরীক্ষার সার্বিক পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তিনি। কেন্দ্র কর্তৃপক্ষও সংসদ সদস্যকে পরীক্ষা গ্রহণসংক্রান্ত সর্বশেষ আপডেট ও সার্বিক নিরাপত্তার বিষয়টি অবহিত করেন।

উল্লেখ্য, কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে রাখা এবং পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশকালে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের সতর্কতার সঙ্গে কাজ করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এমপি নিপুন রায় চৌধুরী।

পরিদর্শনকালে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কেন্দ্র সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

৫২ বছর বয়সে স্নাতক ডিগ্রি, কুয়েতে প্রশংসায় ভাসছেন প্রবাসী

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা: কেরানীগঞ্জে কেন্দ্র পরিদর্শন

প্রকাশিত ১২:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬