ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

নতুন করে মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

টানা ৬ষ্ঠ বারের মতো মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনা ও সেনাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।

রোববার (১ মার্চ ) নতুনভাবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বিভিন্ন স্থানেও।

প্রসঙ্গত, আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্য তারই প্রেক্ষিতে দেশগুলোতে অনির্দিষ্ট কালের জন্য তারাবির নামাজ স্থগিত করেছে। পাশাপাশি আন্তর্জাতিক-অভ্যন্তরীণ সকল ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে, তেলআবিবের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত হয় বেশকিছু বেসামরিক স্থাপনা। এতে কমপক্ষে একজন নিহত হওয়ার খবর মিলেছে। আহত হয়েছেন কমপক্ষে ১২২ জন। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে জরুরি বাহিনী।

জনপ্রিয়

নতুন করে মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

প্রকাশিত ০১:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬