ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন Logo ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা Logo দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু Logo বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল Logo শেষ হলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬: ওয়ার্ল্ড কাপে যাচ্ছে বাংলাদেশ Logo নীলফামারীতে টিআইবি-সনাকের মানববন্ধন: পরিবেশ রক্ষায় ১২ দফা সুপারিশ Logo ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লেবু, সম্পাদক টিটু Logo কুড়িগ্রামের দিনমজুর থেকে দোহারের সফল বর্গা চাষী মোহাম্মদ হোসেন Logo পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ২ Logo নিজ বাসা’য় ফেরা’র পথে ট্রলিচাপা’য় শিশু আহত 

একযোগে প্রায় ১৬ হাজার শিক্ষার্থীকে ইফতার করালো রাবি প্রশাসন 

পবিত্র মাহে রমজান উপলক্ষে একযোগে প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। গতবছর থেকে নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করেছে তারা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে মেয়েদের জন্য রয়েছে আলাদা বসার স্থান।

সরজমিনে দেখা যায়, ইফতার আয়োজন উপলক্ষ্যে সকাল থেকে চলে রান্নার কর্মযজ্ঞ। আসরের নামাজের পরপরই কেন্দ্রীয় মসজিদে শিক্ষক -শিক্ষার্থী, কর্মকর্তা -কর্মচারীদের উপস্থিতি দেখা যায়। ভলেন্টিয়ার এবং বাবুর্চিরা খাবার প্রস্তুত করে শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করেন। মসজিদের আশপাশজুড়ে এক ধরনের শান্ত ও ধর্মীয় আবহ বিরাজ করতে দেখা যায়। ইফতারের নির্ধারিত সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়তে থাকে। সারিবদ্ধভাবে বসে তারা ইফতারের অপেক্ষায় থাকেন

শিক্ষার্থীরা মনে করছেন, প্রশাসনের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এতে রোজার আমেজ ছড়িয়ে পড়ার পাশাপাশি সকলে মিলে একত্রে ইফতার করায় পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং অনেকের আর্থিকভাবে সুবিধা পাবে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাকিব ইসলাম বলেন, এই ইফতার মাহফিল এসে অনেক আনন্দ লাগছে, হাজার হাজার শিক্ষার্থী একসাথে ইফতার করছে, গত বছর ইফতারের আয়োজন ছিল, আমরা নবিন শিক্ষার্থী হিসাবে প্রথমবার ইফতার মাহফিলে অংশগ্রহণ করছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য, আমরা চাই এই ধারা অব্যহত থাক “।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল মাহমুদ বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের আয়োজন ক্যাম্পাসে পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা জোরদারে ভূমিকা রাখবে। ক্যাম্পাসে সবাই একসাথে ইফতার করার অনুভূতিটাই অন্যরকম, প্রশাসনের এমন উদ্যোগকে ধন্যবাদ জানাতেই হয়”।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি এবং রমজানের তাৎপর্য তুলে ধরতেই বিশ্ববিদ্যালয়ের পক্ষে থেকে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবার সকলে আমন্ত্রিত। একটা শৃঙ্খলার বিষয় থাকে, আমরা আইডি কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের প্রবেশ করিয়েছি। এবছর প্রায় ১৬ হাজার শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি অনেক সুন্দর এবং সুশৃঙ্খল রয়েছে।

রাকসু ও হলসংসদ সহযোগিতা ব্যবস্থাপনায় এবং বিএনসিসি, স্কাউট, কমিউনিটি পুলিশিংসহ সকল ভলান্টিয়ারদের সার্বিক সহযোগিতা ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ইফতারের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

সায়েম/রাজশাহী বিশ্ববিদ্যালয়

জনপ্রিয়

লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন

একযোগে প্রায় ১৬ হাজার শিক্ষার্থীকে ইফতার করালো রাবি প্রশাসন 

প্রকাশিত ০৩:০২:১০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬